ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মুন্সীগঞ্জে শিশু ধর্ষণের পৃথক ঘটনায় ২ জন গ্রেপ্তার

মুন্সীগঞ্জ (পশ্চিম) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৭:৫১ পিএম
শিশু ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার আল আমিন ও খচ্চর আলী। ছবি: আরটিভি

মুন্সীগঞ্জে পৃথক দুটি শিশু ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে আল আমিন (৩৫) ও নুর ইসলাম ওরফে খচ্চর আলী (৭২) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রথম ঘটনাটি ঘটে মুন্সীগঞ্জ সদর থানাধীন পঞ্চসার ইউনিয়নের দশকানি এলাকায়। পুলিশ জানায়, গত ২৬ জানুয়ারি বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে সাত বছর বয়সী এক শিশু অন্য শিশুদের সঙ্গে খেলছিল। এ সময় অভিযুক্ত আল আমিন কৌশলে শিশুটিকে পার্শ্ববর্তী একটি ঘরের বাথরুমে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। ঘটনার পর ভুক্তভোগীর বাবা মুন্সীগঞ্জ সদর থানায় অভিযোগ করলে পুলিশ তাৎক্ষণিক তদন্ত শুরু করে। মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই ধর্ষণকারীর অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

আরও পড়ুন

অপরদিকে টংগীবাড়ী থানায় হওয়া আরেকটি ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সাবেক প্রহরী নুর ইসলাম ওরফে খচ্চর আলী (৭২)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর বিকেলে টংগীবাড়ী উপজেলার পাশে অবস্থিত প্রেসক্লাবের একটি কক্ষে নির্জন সময়ে ১১ বছরের এক শিশুকে নতুন বই দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা করেন অভিযুক্ত। এর দীর্ঘদিন পর ২৬ জানুয়ারি ঘটনাটি সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি জেলা পুলিশের নজরে আসে। এরপর দ্রুত অভিযান চালিয়ে টংগীবাড়ী থানা পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।

জেলা পুলিশ জানায়, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
অবশেষে বাঁধের কাজের অর্থ আত্মসাতকারীর পরিচয় মিলল
হাওরের বোরো ফসলরক্ষা ডুবন্ত বাঁধ নির্মাণ কাজের প্রকল্পের স্টেশনারি মালামাল ক্রয় ও আপ্যায়ন খরচসহ আনুষাঙ্গিক বিল বাবদ ১ পারসেন্ট (ভাগ) টাকার একটি চেকের আড়াই লাখের বেশি টাকা বাহক ও সংশ্লিষ্ট কর্মকর্তার অগোচরেই উত্তোলন ও আত্মসাতের অভিযোগ উঠেছে। সম্প্রতি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এই ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
অবশেষে বাঁধের কাজের অর্থ আত্মসাতকারীর পরিচয় মিলল
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
আরও পড়ুন
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
ছাত্রীর মাকে নিজের ‘আসল রূপ’ দেখালেন মাদরাসাশিক্ষক
মেয়েকে দেখার ছলে প্রায়ই সাবেক স্ত্রীর বাসায় যেতেন পলাশ, অতঃপর...
অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, পালালেন শিক্ষকসহ ৩ জন