images

রাজধানী

ধানমন্ডিতে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন আ.লীগ কর্মীরা, অতঃপর...

রোববার, ০৮ মার্চ ২০২৬ , ০৪:১৯ পিএম

রাজধানীতে মিছিলের প্রস্তুতিকালে মো. মনির হোসেন (৩৬) ও মো. জসিম উদ্দীন (৪০) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই কর্মীকে আটক করা হয়েছে। 

রোববার (৮ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শনিবার (৭ মার্চ) ভোর আনুমানিক ৫টা ৫৫ মিনিটের দিকে ধানমন্ডি থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডি ৩২ নম্বরে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই কর্মীকে আটক করে। এ সময় তাদের হেফাজত থেকে একটি জাতীয় পতাকা ও মাথায় বাঁধার ১০টি হেডব্যান্ড জব্দ করা হয়।

আরও পড়ুন
kalabagan

ফুল নিয়ে ধানমন্ডি ৩২-এ যাওয়ার পথে তিন নারীসহ আটক ৪

পুলিশের এই কর্মকর্তা বলেন, তারা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য। তারা ধানমন্ডি ৩২ নম্বরে মিছিলের উদ্দেশে একত্রিত হয়েছিলো বলে জানা যায়। তাদের মোবাইল ফোনে আওয়ামী লীগের পক্ষে প্রচারমূলক একাধিক ভিডিও ও ছবি পাওয়া যায়।

তিনি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/আইএম