ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

ফুল নিয়ে ধানমন্ডি ৩২-এ যাওয়ার পথে তিন নারীসহ আটক ৪

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৭:২৮ পিএম
‎কলাবাগান থানা। ফাইল ছবি

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ফুল নিয়ে ধানমন্ডি ৩২ নম্বর যাওয়ার পথে তিন নারী ও এক পুরুষসহ চারজনকে আটক করেছে কলাবাগান থানা পুলিশ। এসময় তাদের সঙ্গে থাকা এক শিশুকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

শনিবার (৭ মার্চ) সকালে ধানমন্ডি এলাকা থেকে তাদের আটক করা হয়।

‎কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

তিনি বলেন, গ্রেফতার ব্যক্তিরা হাতে ফুল নিয়ে মিছিল করতে করতে ধানমন্ডি ৩২ নম্বরে যাচ্ছিলেন। এ সময় স্কয়ার হাসপাতালের বিপরীতের সড়ক থেকে চারজনকে আটক করা হয়। সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা যায়, মিছিলে ১০-১৫ জন ছিলেন। তাদের হাতে ছিল ফুলের মালা। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় চারজনকে আটক করা হয়। তাদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ। আটক চারজনের কারও নাম-পরিচয় জানায়নি পুলিশ।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় বাসার বাথরুমে পড়ে ছিল মরদেহ, যা বলছে পুলিশ 
শুক্রবার (১৬ অক্টোবর) ভোর ৫টার দিকে ওই বাসার বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) জয় প্রান্ত এ তথ্য জানান।
ঢাকায় বাসার বাথরুমে পড়ে ছিল মরদেহ, যা বলছে পুলিশ 
ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ নারীর
রাজধানীর শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুর থানাধীন শ্যামলী মোড় ওভারব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ নারীর
ছুটির দিনেও ঢাকার বাতাস ‌‘অস্বাস্থ্যকর’
ছুটির দিনেও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। টানা কয়েকদিন ধরেই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে ঢাকার বায়ুমান। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।
ছুটির দিনেও ঢাকার বাতাস ‌‘অস্বাস্থ্যকর’
মোহাম্মদপুরে গুলি-চাপাতির কোপে বাবা-ছেলে আহত
রাজধানীর মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে বিবাদের জেরে গুলি করে ও চাপাতি দিয়ে কোপানোর ঘটনায় বাবা ও ছেলে আহত হয়েছেন। গুলিবিদ্ধ বাবা সুমন আলী (৪৫) ও আহত ছেলে ফাহিমকে (১৯) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
মোহাম্মদপুরে গুলি-চাপাতির কোপে বাবা-ছেলে আহত
যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেলো যুবকের
ঢাকার যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার সংলগ্ন এলাকায় দ্রুতগতির গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেলো যুবকের
আরও পড়ুন
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
নড়াইলে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত
ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ নারীর
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে রাজনৈতিক নেতৃত্বে নারীর অংশগ্রহণ জোরদার বিষয়ক উন্মুক্ত বক্তৃতা