images

রাজধানী

বিআইটিপিএনের উদ্যোগে আইসিটিখাত সংশ্লিষ্টদের ইফতার মাহফিল

সোমবার, ০৯ মার্চ ২০২৬ , ০৮:৩৪ পিএম

বাংলাদেশ আইটি প্রফেশনালস নেটওয়ার্কের (বিআইটিপিএন) উদ্যোগে গত ৭ মার্চ রাজধানীর গুলশান অ্যাভিনিউতে অবস্থিত একটি তুর্কি রেস্টুরেন্ট এক গ্র্যান্ড ইফতার গেট-টুগেদার অনুষ্ঠিত হয়। এতে বিআইটিপিএনের সদস্যদের পাশাপাশি আইসিটি খাতের শীর্ষস্থানীয় বৈশ্বিক ও দেশীয় ট্রেড বডি, বিভিন্ন অ্যাসোসিয়েশন ও ক্লাবের নেতারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিআইটিপিএনের সভাপতি ফারুক আজম আরশাদ এবং সহসভাপতি এস এম সাজ্জাদ হোসেন স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শামীম আজাদ।

এ সময় সংগঠনের নির্বাহী কমিটির সদস্যরাও উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেন। তাদের মধ্যে ছিলেন সাধারণ সম্পাদক মো. জুয়েল চৌধুরী, যুগ্ম সম্পাদক নাজমুস সাকিব এবং কোষাধ্যক্ষ এম এ তাহের।

বিআইটিপিএনের ইসি পরিচালক ও প্রতিষ্ঠাতা সদস্য নোমান হায়দার তার বক্তব্যে দেশের আইসিটি খাতে বিআইটিপিএনের অবদান, ভবিষ্যৎ সম্ভাবনা এবং সংগঠনের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।

আয়োজনে বিআইটিপিএনের স্ট্যান্ডিং কমিটির আন্তর্জাতিক বিষয়ক চেয়ারম্যান মাকসুদ হোসেন, পিআর ও কমিউনিকেশন চেয়ারম্যান শামীম আজাদ, মেম্বারশিপ অ্যাফেয়ার্স চেয়ারম্যান মোশিউর রহমান, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট চেয়ারম্যান শরীফ আহসান, ইভেন্ট ম্যানেজমেন্ট চেয়ারম্যান তারারজু রাহবার এবং করপোরেট অ্যাফেয়ার্স কো-চেয়ারম্যান ইমতিয়াজ প্রমুখ বক্তব্য দেন।

আরও পড়ুন
Web-Image---Copy

এমপি এম এ হান্নানকে সংবর্ধনা ও ইফতার মাহফিল

অনুষ্ঠানে বিআইটিপিএনের প্রতিষ্ঠাতা সদস্যরাও উপস্থিত ছিলেন এবং তারা আইটি প্রফেশনাল কমিউনিটির উন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বক্তব্য দেন।

ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রেস অনলাইন লিমিটেডের সহায়তায় এই আয়োজনে আইসিটি প্রফেশনালস ছাড়াও বিশ্ববিদ্যালয় শিক্ষক, তৈরি পোশাক ব্যবসায়ী, স্বাস্থ্যসেবা ও হসপিটালিটি খাতসহ বিভিন্ন শিল্প ও সংগঠনের বিশিষ্ট প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএইচজে