ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

এমপি এম এ হান্নানকে সংবর্ধনা ও ইফতার মাহফিল

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০৫:৩২ পিএম
জাতীয় প্রেসক্লাবের কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: আরটিভি

নাসিরনগর উপজেলা সমিতি-ঢাকার উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম এ হান্নানকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে এবং ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমিতির সভাপতি ড. হাফিজ উদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে এবং মুসলিম উদ্দিন চৌধুরী সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এম এ হান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, সাবেক অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন আহমেদ ফরিদ, হামিদুর রহমান, ইঞ্জিনিয়ার গাজিউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, ইব্রাহিম ভুঁইয়া রেনু এবং সৈয়দ সাফায়েত মোর্শেদ শুভ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ সফিন (সাফিন)।

এ ছাড়াও বক্তব্য রাখেন পরিমল রায়, অ্যাডভোকেট আলী আজম চৌধুরী, শাহনূল করিম গরীবউল্লাহ সেলিম, সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহান, অ্যাডভোকেট আরাফাত উল্লাহ, জসিম উদ্দিন, আলাউদ্দিন পাঠান, সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য মো. হাসান চৌধুরী, আলী আশরাফ রবিন, দিদারুল আলম চৌধুরী, সাবেক যুবদলের সদস্য সচিব নাসিরুদ্দিন, সাবেক ছাত্রদল আহ্বায়ক নাসির জামসেদ, ওয়ানু সভাপতি হারুনুর রশিদ, সৈয়দ আবেদ উল্লাহ নিউটন, শ্রমিক দলের সাবেক সহ-সম্পাদক ইমরান মিয়া ও মাসুদ চৌধুরী, চাতলপাড় ডিগ্রি কলেজ ছাত্রদল সভাপতি কনিকা আক্তার এবং ডাকসু নির্বাচনে বিজয়ী নেত্রী পপি রানি দাস প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি এম এ হান্নান বলেন, নাসিরনগরের হিন্দু-মুসলিমসহ দল-মত নির্বিশেষে সবাই আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। এজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। যারা নির্বাচনে আমার বিরোধিতা করেছেন, তাদের প্রতিও ধন্যবাদ। তাদের সমালোচনা আমাকে আরও শাণিত করেছে।

এ সময় তিনি সাবেক সংসদ সদস্য মোজাম্মেল হক কাপ্তান মিয়া, প্রয়াত মন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হক এবং মরহুম সৈয়দ মোর্শেদ কামালের নাসিরনগরের উন্নয়নে অবদানের কথা স্মরণ করেন। এছাড়া সাবেক সংসদ সদস্য এস এ কে একরামুজ্জামান, সাবেক রাষ্ট্রদূত এ কে এম নিজামুর রহমান এবং সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আহছানুল হকের অবদানও উল্লেখ করেন।

আরও পড়ুন

তিনি বলেন, ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত নাসিরনগর উপজেলা সমিতি-ঢাকা মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সমিতির দীর্ঘদিনের দাবি অনুযায়ী স্থায়ী নিজস্ব কার্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একই দিনে দুই বিমানবন্দরে সোনা ও আইফোন জব্দ
ঢাকা ও চট্টগ্রামের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৩৩ গ্রাম স্বর্ণালংকার ও সোনারবার এবং একটি আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
একই দিনে দুই বিমানবন্দরে সোনা ও আইফোন জব্দ
জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ হস্তান্তর, পুরস্কৃত দুই পুলিশ
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপটি পর্যটকের কাছে হস্তান্তর করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ হস্তান্তর, পুরস্কৃত দুই পুলিশ
মাদানী অ্যাভিনিউ / ১০০ ফুট সড়কের ৯০ ফুটই বেদখল
রাজধানীর নতুন বাজার মাদানী অ্যাভিনিউয়ের ১০০ ফুট সড়কে বেপরোয়া অটোরিকশা, যত্রতত্র পার্কিং এবং টাফিক পুলিশের কার্যকর নিয়ন্ত্রণ না থাকায় এই এলাকায় চলাচলকারীদের দূর্ভোগের শেষ নেই।
১০০ ফুট সড়কের ৯০ ফুটই বেদখল
অনলাইনে আয়ের ফাঁদে ৩৮ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
অনলাইনে আয়ের প্রলোভন দেখিয়ে ৩৮ লাখ টাকা আত্মসাৎকারী চক্রের শামীম আহমেদ (৩০) সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (১২ অক্টোবর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ এ তথ্য জানান।  মো. ছুফি উল্লাহ বলেন, টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে এক ব্যক্তির সঙ্গে পরিচয়ের সূত্র ধরে ভুক্তভোগী বাদী একটি প্রতিষ্ঠানে অনলাইনে আয়ের প্রলোভনে প্রতারণার শিকার হন। প্রতারক চক্রটি বিভিন্ন ব্যাংক হিসাব ও মোবাইল আর্থিক সেবার মাধ্যমে বাদীর কাছ থেকে অর্থ গ্রহণ করে।  একপর্যায়ে ভুক্তভোগী তার অর্থ উত্তোলন করতে চাইলে প্রতারক চক্রটি ভুক্তভোগী বাদীকে সিকিউরিটি ফি জমা দেওয়ার কথা বলে আরও অর্থ আদায় করে। পরবর্তীতে ভুক্তভোগীকে তার প্রাপ্য অর্থ বুঝিয়ে না দিয়ে কালক্ষেপণ করতে থাকলে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি মতিঝিল থানায় মামলা করেন। তদন্তের তথ্য জানিয়ে সিআইডির এই কর্মকর্তা বলেন, ২০২৫ সালের জুলাই মাসে ভুক্তভোগীর কাছ থেকে প্রতারক চক্রের দেওয়া একটি বেসরকারি ব্যাংক হিসাব ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে মোট ৩৮ লাখ টাকা আত্মসাৎ করে। সেই অর্থ পরবর্তী সময়ে প্রতারক চক্রের নির্দেশিত অন্য একটি ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে মো. ছুফি উল্লাহ বলেন, গ্রেপ্তার শামীম আহমেদের ব্যাংক হিসাবের মাধ্যমে অনলাইন প্রতারণাসংশ্লিষ্ট অর্থ লেনদেনের তথ্য উঠে এসেছে। এসব অর্থের উৎস, গন্তব্য এবং সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।  মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে অর্থ লেনদেনের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি, ব্যবহৃত ব্যাংক হিসাব এবং প্রতারণার অর্থের চূড়ান্ত গন্তব্য শনাক্তে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। এ নিয়ে এই মামলায় শামীম আহমেদসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের মধ্যে একজন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও জানান তিনি। আরটিভি/এসআর
অনলাইনে আয়ের ফাঁদে ৩৮ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে 
পুরান ঢাকার চকবাজারের ছোটকাটারার ইউসুফ খান প্লাজা মার্কেটে আগুন লাগে সোমবার বিকেলে। প্রায় ১২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে 
আরও পড়ুন
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
২৮ নতুন মুখে সাউথ ক্যারোলিনায় বাংলাদেশিদের মিলনমেলা
কচুয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
কালিগঞ্জ মাদরাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত