images

রাজধানী

রাজধানীতে এমব্রায়োলজিস্ট সোসাইটি অফ বাংলাদেশে'র ইফতার মাহফিল অনুষ্ঠিত

শনিবার, ১৪ মার্চ ২০২৬ , ১২:০৮ পিএম

এমব্রায়োলজিস্ট সোসাইটি অফ বাংলাদেশের উদ্যোগে সংগঠনের সদস্যদের নিয়ে রাজধানীতে একটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) ধানমন্ডির 'গ্রীন গার্ডেন' রেস্টুরেন্টে এই ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক কর্নেল ডা. শারমিন হোসেন। 

শাহ মুহম্মদ আরিফুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি সোসাইটি অফ বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল প্রফেসর ডা. রাশিদা বেগম। আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ইনফারটিলিটি স্পেশালিষ্ট  প্রফেসর ডা. মরিয়ম ফারুকী সাথী এবং  ডা. শাহিনা বেগম শান্তা।

আরও পড়ুন
1

কাসিদার মূর্ছনায় মুগ্ধ হলো পুরান ঢাকাবাসী

উদ্বোধনী বক্তব্য রাখেন এমব্রায়োলজিস্ট সোসাইটি অফ বাংলাদেশ এর সদস্য সচিব ফরহাদ আলম।

এমব্রায়োলজিস্ট সোসাইটি অফ বাংলাদেশ এর  যুগ্ম আহবায়ক ডা. মাহবুব আলম ছাড়াও ডা. শায়লা সিরাজ, মাসরুদ হোসেন, শাহরিন রাব্বি, আল মামুন, ডা.তাসনুভা আলম, ডা. রুশমিলা অরুপা বক্তব্য রাখেন।

বাংলাদেশের আই.ভি.এফ সেন্টার গুলোর অর্ধশতাধিক এমব্রায়োলজিস্ট ইফতার মাহফিলে অংশগ্রহন করেন।

আরটিভি/এআর