ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

কাসিদার মূর্ছনায় মুগ্ধ হলো পুরান ঢাকাবাসী

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০৪:৫৩ পিএম
ছবি: সংগৃহীত

এক সময় রমজানের শেষরাতে পুরান ঢাকার অলিগলি মুখর থাকতো কাসিদার সুরে। সময়ের পরিবর্তনে বিলুপ্ত প্রায় শত শত বছরের এই সাংস্কৃতিক ঐতিহ্য ফিরিয়ে আনতে ঢাকা-৭ উন্নয়ন ও বাস্তবায়ন ফোরাম আয়োজন করলো কাসিদা প্রতিযোগিতা, যাতে অংশ নেয় রাজধানীর বেশ কয়েকটি কাসিদা শিল্পী সংগঠন। যারা ধর্মীয় আবহে পরিবেশন করে ঐতিহ্যবাহী কাসিদা।

রমজানের রাত আর পুরান ঢাকার সংস্কৃতি, এই দুইয়ের মিলনে একসময় প্রাণ ফিরে পেতো কাসিদার আসরে। সেই হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে আবারও ফিরিয়ে আনতেই এই প্রতিযোগিতা।

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা প্রতিযোগীরা অংশ নেন এই আয়োজনে। সুমধুর কণ্ঠে ধর্মীয় সুরে গাওয়া কাসিদা শুনতে ভিড় করেন পুরান ঢাকার বাসিন্দারা।

এসময় হারিয়ে যেতে বসা পুরান ঢাকার ঐতিহ্য পুনরুদ্ধারে কাজ করার অঙ্গীকার করেন আয়োজক কমিটির সভাপতি রোটারিয়ান নিজাম উদ্দিন বলেন, হারিয়ে যেতে চলা এই সংস্কৃতি আগামী প্রজন্মের কাছে নতুন করে জানান দিতে এবারের আয়োজন। পর্যায়ক্রমে এটির পরিধি আরো বড় করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন

অন্যতম আয়োজক কুশল ইয়াসির জানান, পৃথিবীতে একমাত্র মানুষই হলো সংস্কৃতিবান প্রাণী। ঐতিহ্য ধরে রাখতে ঢাকার সংস্কৃতি ধারণ ও লালনের ওপর সর্বাধিক গুরুত্বারোপ করা উচিৎ।

প্রতিটি সমাজের নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি রয়েছে। সেই ঐতিহ্যকে ধরে রাখা সবার দায়িত্ব বলে মন্তব্য করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও প্রতিযোগিতার প্রধান অতিথি আব্দুস সালাম। তিনি বলেন, পুরান ঢাকার কাসিদা প্রতিযোগিতা, ঘুড়ি উৎসব, নৌকা বাইচের মতো আয়োজনগুলো হারাতে বসেছে। সেগুলো নিয়মিত আয়োজনের করা আমাদের লক্ষ্য।

এদিকে পুরান ঢাকার সন্তান হিসেবে ছোট থেকে কাসিদা প্রতিযোগিতা দেখে বড় হয়েছেন ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। নিয়মিত এমন আয়োজন করার ইচ্ছা উল্লেখ করে তিনি বলেন, সুস্থ বিনোদনের অনেক মাধ্যম রয়েছে। পুরান ঢাকার বাসিন্দারা আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। তাদের জন্যই আমরা বিশেষ আয়োজনগুলোকে প্রাধান্য দিতে চাই। ঈদ আনন্দ মিছিল তার মধ্যে অন্যতম।

নিয়মিত এমন আয়োজনের মাধ্যমে পুরান ঢাকার ঐতিহ্য লালন করার পরিকল্পনা সংশ্লিষ্টদের।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ
ঢাকার শেরেবাংলা নগর এলাকার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এর আগে গত ২৬ সেপ্টেম্বের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের পেছনে পুরোনো বাণিজ্য মেলার মাঠ ও বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছিল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২। সেই সময় এসআরবি জানিয়েছিল, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব বিস্ফোরক শনাক্তের পর বোম ডিসপোজাল টিম তা নিষ্ক্রিয় করেছে বলে জানিয়েছিলেন এসআরবি-২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান। সেই ঘটনার এক মাস না পেরোতেই আবারও স্মৃতি জাদুঘরে সামনে নাশকতার চেষ্টা করা হলো। আরটিভি/টিআর
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ
অটোরিকশা থেকে পৌনে ৩ লাখ টাকা ছিনতাই, অতঃপর...
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে দুইজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া ৯ হাজার টাকা এবং ছিনতাইকাজে ব্যবহৃত একটি অটোরিকশা উদ্ধার করা হয়।
অটোরিকশা থেকে পৌনে ৩ লাখ টাকা ছিনতাই, অতঃপর...
চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
রাজধানীর ভাটারায় একটি বাসায় অভিযান চালিয়ে ৩৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় ইয়াবা সংরক্ষণ ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মা মালা বেগম (৬২) ও ছেলে মামুন চোকদারকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে। 
চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রাজধানীর পল্টন থানায় দায়ের করা বিএনপিকর্মী মুশফিকুর রহমান আবিরকে হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা
বেতন বাড়ানোর দাবিতে রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা।
উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা
আরও পড়ুন
পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে 
নিয়ন্ত্রণে আসেনি পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
রাজধানীর পুরান ঢাকায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ঢাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১