images

রাজধানী

জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে গাঁজাসহ আটক ৮

রোববার, ১৫ মার্চ ২০২৬ , ০৯:৩২ এএম

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে গাঁজাসহ ৮ জনকে আটক করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) মোহাম্মদপুর জোনের এডিসি জুয়েল রানা এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে এই অভিযান চালানো হয়। এ সময় কয়েক কেজি গাঁজা উদ্ধার করেছে তেজগাঁও ডিভিশন পুলিশ। এ ঘটনায় আট জনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন
Web-Image6

ঢাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় পথচারীর মৃত্যু

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, আসন্ন ঈদুল ফিরতকে কেন্দ্র করে এসব অভিযান পরিচালনা করা হচ্ছে। যা ভবিষ্যতেও চলমান থাকবে।

জুয়েল রানা বলেন, গত বছরের তুলনায় এই রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো রয়েছে। 

আরটিভি/আইএম