ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

ঢাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় পথচারীর মৃত্যু

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০৯:২২ এএম
রাজধানীর ফাইল ছবি

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় আনুমানিক ৫৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক পথচারী নিহত হয়েছেন।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফয়সাল নামের এক পথচারী বলেন, শনিবার সন্ধ্যার দিকে অজ্ঞতানামা ওই ব্যক্তি হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে কয়েকজন পুলিশ সদস্য আমাদেরকে বলেন, আপনারা ওনাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান। আমরা দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও ওই ব্যক্তিকে আর বাঁচানো সম্ভব হয়নি।

এ বিষয়ে ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আহসান গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে দ্রুত ঢাকা মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করি। ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

তিনি আরও বলেন, ঘটনাস্থলের আশপাশের লোকদের জিজ্ঞেস করে আমরা নিহত ব্যক্তির নাম-পরিচয় জানতে পারিনি। তাই প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

এসআই বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমরা আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক কাভার্ডভ‍্যানটি শনাক্তের চেষ্টা করছি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ২ হাজার ১৯১ মামলা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় ২ হাজার ১৯১টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। 
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ২ হাজার ১৯১ মামলা
পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালো আন্দোলনরত শ্রমিকরা
রাজধানীর মিরপুরে দলছুট এক পুলিশ সদস্যকে ঘিরে ধরে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেছেন আন্দোলনরত পোশাক শ্রমিকদের কয়েকজন।
পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালো আন্দোলনরত শ্রমিকরা
‘একটি রাজনৈতিক দল আন্দোলনে ঢুকে অরাজকতার চেষ্টা করছে’
মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর মিরপুর এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। 
‘একটি রাজনৈতিক দল আন্দোলনে ঢুকে অরাজকতার চেষ্টা করছে’
শ্রমিকের ছদ্মবেশে নাশকতা, নিষিদ্ধ আ.লীগের ৩৩ সদস্য গ্রেপ্তার
গার্মেন্টস শ্রমিকের ছদ্মবেশে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শ্রমিকের ছদ্মবেশে নাশকতা, নিষিদ্ধ আ.লীগের ৩৩ সদস্য গ্রেপ্তার
ইটের আঘাতে আহত পুলিশ কনস্টেবল, সাময়িক বন্ধ মিরপুর-১১ মেট্রো স্টেশন
রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ইটের আঘাতে আহত হয়েছেন পল্লবী থানার কনস্টেবল সাইমন।
ইটের আঘাতে আহত পুলিশ কনস্টেবল, সাময়িক বন্ধ মিরপুর-১১ মেট্রো স্টেশন
আরও পড়ুন
শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল: ৯ মাসে ২ মৃত্যুদণ্ড, ৪ যাবজ্জীবন
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সরকারের অবস্থান জানালেন শামা ওবায়েদ
স্কুলের পরিত্যক্ত কক্ষের পর নারীকে সুপারি বাগানে নিয়ে যান রিফাত, অতঃপর...
ভাঙ্গা গোলচত্বরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২