images

রাজধানী

ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে: ডিএমপি কমিশনার

রোববার, ১৫ মার্চ ২০২৬ , ০২:৩৬ পিএম

ঈদে রাজধানী ছেড়ে যাওয়া মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. সারওয়ার।

রোববার (১৫ মার্চ) ঈদযাত্রা ও ঈদে রাজধানী ঢাকার নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপি কমিশনার। 

আরও পড়ুন
Web_Image13

মোবাইল চার্জ দিতে গিয়ে প্রাণ গেল যুবকের 

মো. সারওয়ার বলেন, নগদ অর্থ ও স্বর্ণালংকার বহনের জন্য ডিএমপির এসকর্ট সার্ভিস চালু হয়েছে। গাবতলী, মহাখালী, সায়েদাবাদ, কমলাপুর এবং সদরঘাটের মতো প্রধান টার্মিনালগুলোতে ডিএমপির বিশেষ নজরদারি ও তদারকি টিম কাজ করছে।

এ সময় ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে পুলিশের টহল কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। সেইসঙ্গে রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে চেকপোস্ট, টহল, ফুট প্যাট্রোল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানান তিনি।

আরটিভি/এসআর