মোবাইল চার্জ দিতে গিয়ে প্রাণ গেল যুবকের 

আরটিভি নিউজ

রোববার, ১৫ মার্চ ২০২৬ , ১১:৩৭ এএম


মোবাইল চার্জ দিতে গিয়ে প্রাণ গেল যুবকের 
রাজধানীর ফাইল ছবি

রাজধানীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. আল-আমিন (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার (১৪ মার্চ) রাতে যাত্রাবাড়ীর শনিরআখড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে দিবাগত রাত দেড়টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

রাসেল নামে এক প্রতিবেশী আল-আমিনকে হাসপাতালে নিয়ে যান। তিনি বলেন, আল-আমিন শনিরআখড়া এলাকায় ভাড়া থেকে দিনমজুরের কাজ করতেন। তার বাবার নাম মৃত আবুল খায়ের। গতকাল রাতে তিনি নিজ রুমে মোবাইলে চার্জ দেওয়ার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক বোর্ডে বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়েন। বিষয়টি জানতে পেরে তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission