images

রাজধানী

ডিএমপির দুই সহকারী পুলিশ কমিশনারকে বদলি

শনিবার, ২৮ মার্চ ২০২৬ , ১০:৩৮ পিএম

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুই সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বদলি করা হয়েছে। জনস্বার্থে এই বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শনিবার (২৮ মার্চ) ডিএমপির উপকমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরু স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলি করা হয়।

আদেশ অনুযায়ী, উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার সাদ্দাম হোসেনকে বদলি করে রমনা বিভাগের (ধানমন্ডি জোন) সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুন
nahid

‘সংবিধানের দোহাই দিয়ে বিএনপি গণভোটের আদেশকে অস্বীকার করছে’

অন্যদিকে দক্ষিণখান জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে কর্মরত নাসিম উদ্দিনকে উত্তরা বিভাগের একই জোনে দায়িত্ব দেওয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন। 

আরটিভি/এসএইচএম