ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

‘সংবিধানের দোহাই দিয়ে বিএনপি গণভোটের আদেশকে অস্বীকার করছে’

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০৯:০৮ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

বিএনপি সরকারি দল হওয়ার পর সংবিধানের দোহাই দিয়ে গণভোটের আদেশকে অস্বীকার করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম।

শনিবার (২৮ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ডাক বাংলোতে এনসিপির মহানগর কমিটির সাধারণ সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ মন্তব্য করেন নাহিদ।

নাহিদ ইসলাম বলেন, গণভোটে জনগণের রায় প্রতিফলন হয়েছে। ৭০ শতাংশ মানুষই গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দিয়েছেন। বিএনপি নির্বাচনে গণভোটে অংশগ্রহণ করেছে। বিএনপির দলীয় প্রধানও গণভোটের পক্ষে অবস্থান নিয়ে প্রচারণা করেছেন। এখন বিএনপি সংবিধানের দোহাই দিয়ে গণভোটের আদেশকে অস্বীকার করছে।

সংবিধান সংস্কার পরিষদ তৈরি করে সব সংস্কার বাস্তবায়ন করতে সরকারি দলের প্রতি আহ্বান জানিয়ে এরপর তিনি বলেন, এর যদি ব্যত্যয় ঘটে এবং বিএনপি যদি সংবিধানের দোহাই দেয়, এটা জনগণের কাছে বিশ্বাসযোগ্য হবে না। এর ফলে দেশে রাজনৈতিক আস্থার সংকট সৃষ্টি করবে। তখন এই বিষয় রাজপথে গড়াবে। সেই জিনিস যাতে রাজপথে না গড়ায়, যাতে সংসদেই সমাধান হয় এই দায়িত্ব সরকারি দলকে নিতে হবে। যেহেতু তারা সংখ্যাগরিষ্ঠতায় আছে।

আরও পড়ুন

সংবিধান ও স্বাধীনতার ঘোষক প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, আমরা সাম্প্রতিক সময় দেখেছি স্বাধীনতার ঘোষক নিয়ে একজন ইউএনও বিতর্কের মুখে পড়লেন। যেখানে আমাদের সংবিধান অনুযায়ী স্বাধীতার ঘোষক শেখ মুজিবুর রহমানকে বলা আছে। তাই সংবিধান অনুযায়ী জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলতে পারেন না। তাদের এই দ্বিচারিতা জনগণের সামনে উন্মোচন হয়েছে।

এর আগে এনসিপির নারায়ণগঞ্জ মহানগর কমিটির সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, জাতীয় সংসদের অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদ ও গণভোটের রায় বাস্তবায়ন হওয়ার কথা থাকলেও সরকারি দল গণরায়কে মানছে না। তারা দ্বিচারিতা করছে ও সংবিধানকে নিজের মতো করে ব্যাখ্যা করছে। তাদের পক্ষে গেলে তারা সংবিধানের পক্ষে আছে, তাদের বিপক্ষে গেলে তারা সংবিধানের পক্ষে নাই।

তিনি বলেন, এই দ্বিচারিতা ও সংবিধানকে নিজেদের মতো ব্যাখ্যা করতে আমরা আওয়ামী আমলে দেখেছি। আওয়ামী লীগ একইভাবে সংসদকে কব্জা করে সংবিধানকে দলীয়করণ করেছে। সংবিধানকে নিজেদের মতো করে ব্যাখ্যা করেছে। একই প্রবণতা আমরা বর্তমান সরকারি দলের মধ্যে দেখতে পাচ্ছি।

নাহিদ ইসলাম আরও বলেন, এই প্রবণতা চলতে থাকলে জনগণ তাদের রায় আবারও রাজপথে জানান দেবে। এর জন্য জাতীয় নাগরিক পার্টি ও দলের সব অঙ্গসংগঠন প্রস্তুত রয়েছে। আমাদের সংগ্রাম সংসদে এবং রাজপথেও থাকবে। আমরা রাজপথ থেকে সংসদে গিয়েছি। কিন্তু, সংসদে গিয়ে আমরা রাজপথকে ভুলে যাইনি।

এনসিপির নারায়ণগঞ্জ মহানগর কমিটির আহ্বায়ক মো. শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। এতে আরও উপস্থিত ছিলেন এনসিপির জেলা আহ্বায়ক জুবায়ের সরকার, সদস্য সচিব জুবায়ের হোসেন তামজিদ, সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, মহানগর কমিটির সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী অভি, সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম, জেলা ছাত্রশক্তির সদস্য সচিব সরফারাজ হক সজীব এবং মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, একটি চক্র দেশে ও বিদেশে বসে সরকার এবং দেশের ভাবমূর্তি বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী
প্রকৃত শিক্ষায় নজর না দিলে বিপজ্জনক হতে পারে: পানিসম্পদমন্ত্রী
প্রকৃত শিক্ষার দিকে নজর না দিলে শুধু শিক্ষা অনেক সময় বিপজ্জনক হতে পারে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, শিক্ষা শুধু পড়ালেখার মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষা চিন্তাশক্তি বাড়িয়ে দেয়। শিক্ষা সত্য-মিথ্যা এবং তথ্য, প্রচার ও পক্ষপাতের মধ্যে পার্থক্য গড়ে তোলে। শিক্ষাকে আপনি মানবকল্যাণে ব্যয় করবেন, তা আপনার চিন্তা থেকে আসে। শুধু শিক্ষিত হয়ে বা পড়ালেখা শেষ করে একটি চাকরি নিয়েই আপনি কার্যক্রম শেষ করবেন, এটিই কিন্তু প্রকৃত শিক্ষা নয়। শিক্ষার সঙ্গে নৈতিকতা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রকৃত শিক্ষা (ট্রু এডুকেশন) আরও বেশি প্রয়োজন। আমরা যদি সেদিকে বেশি নজর না দিই, তাহলে শুধু শিক্ষা অনেক সময় আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি প্রমুখ। আরটিভি/টিআর
প্রকৃত শিক্ষায় নজর না দিলে বিপজ্জনক হতে পারে: পানিসম্পদমন্ত্রী
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন যোদ্ধা ছিলেন আব্দুল হাই: রিজভী
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন যোদ্ধা হিসেবে নিরলসভাবে কাজ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক মন্ত্রী, পাঁচবারের সাবেক সংসদ সদস্য ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন যোদ্ধা ছিলেন আব্দুল হাই: রিজভী
সংরক্ষিত মহিলা আসনে উপনির্বাচন, শুক্রবার মনোনয়ন ফরম দেবে বিএনপি
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংরক্ষিত মহিলা আসনে উপনির্বাচন, শুক্রবার মনোনয়ন ফরম দেবে বিএনপি
আজকের এনসিপিই আগামী দিনের জামায়াত: আবু হানিফ 
আজকের এনসিপিই আগামী দিনের জামায়াত,বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। বৃহস্পতিবার(১৫ অক্টোবর) সকালে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। 
আজকের এনসিপিই আগামী দিনের জামায়াত: আবু হানিফ 
আরও পড়ুন
মাদক ও জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা
থাপ্পড় মারা সেই শিক্ষিকাকে ‘আওয়ামী লীগের দালাল’ বললেন বহিষ্কৃত বিএনপি নেতা
সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী
সংরক্ষিত মহিলা আসনে উপনির্বাচন, শুক্রবার মনোনয়ন ফরম দেবে বিএনপি