images

রাজধানী

ঢাকায় হঠাৎ সিসা বারে অভিযান, বিদেশি মদসহ যুবক ধরা

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ , ০৬:৩৯ পিএম

রাজধানীতে অভিযান চালিয়ে বিদেশি মদসহ সোহাগ হাজরা (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, রোববার (১২ এপ্রিল) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বনানী ই-ব্লকের ১২ নম্বর সড়কের একটি বাসায় ‘অ্যান্টালিয়া’ নামের অবৈধ সিসা বারে অভিযান চালানো হয়। অভিযানে ১৮ বোতল বিদেশি মদ, ৭টি প্লাস্টিক বক্সে অবৈধ সিসা, ১১টি প্রিমিয়াম সিসা স্ট্যান্ড, একটি মোটরসাইকেল, একটি ল্যাপটপ ও একটি চাবি জব্দ করা হয়। এ ঘটনায় বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। 

আরও পড়ুন
Web-Image8

ছেলের সঙ্গে বাবার ধস্তাধস্তি, পেটে ঢুকে গেল ছুরি

পুলিশ জানায়, বনানী ও গুলশান এলাকায় কিছু অননুমোদিত সিসা লাউঞ্জ গোপনে পরিচালিত হচ্ছে। যেখানে অনুমোদন ছাড়াই মাদক সেবনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চলছে।

এর আগে, গত ৩ মার্চ হাইকোর্ট গুলশান-বনানী এলাকায় অনুমোদনহীন সিসা লাউঞ্জ ও মাদক কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। ওই আদেশে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারসহ সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়।

আরটিভি/আইএম