ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ছেলের সঙ্গে বাবার ধস্তাধস্তি, পেটে ঢুকে গেল ছুরি

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পিএম
রাজধানীর ফাইল ছবি

রাজধানীতে নিজ বাসা থেকে এক নিরাপত্তাকর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে ডেমরা উত্তর বাজার এলাকার বাসা থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত ব্যক্তির নাম ইসরাফিল (৫৫)। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সুতাপার এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে। তিনি ডেমরা উত্তর বাজারে পরিবার নিয়ে থাকতেন।

ইসরাফিলের স্ত্রী আনোয়ারা বেগম বলেন, আমার স্বামী নিরাপত্তাকর্মীর কাজ করে। সে প্রায়ই আমার কাছ থেকে টাকা নিয়ে নেশা করতো। আজ বেলা ১১টার দিকে টাকা চায়। টাকা না দিলে আমাকে গালিগালাজ করে। তখন ছেলে এসে বাধা দেয়। এতে আমার স্বামী ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে ছেলেকে মারতে যায়। একপর্যায়ে ধস্তাধস্তি হলে নিজের কাছে থাকা ওই অস্ত্রের আঘাতেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

এ বিষয়ে ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল মজিদ জানান, তারা খবর পেয়ে বাসা থেকে ইসরাফিলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে তা ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।

তিনি আরও জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভায়াগ্রাসহ কোটি টাকার নিষিদ্ধ প্রসাধন নিয়ে ধরা জাহাঙ্গীর
চোরাচালান ও রাজস্ব ফাঁকি রোধে রাজধানীর দুটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পৃথক অভিযান চালিয়ে ভায়াগ্রা ও আমদানি-নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিমসহ ১ কোটি ১৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। 
ভায়াগ্রাসহ কোটি টাকার নিষিদ্ধ প্রসাধন নিয়ে ধরা জাহাঙ্গীর
ঢাকায় চীনা নারীর সঙ্গে সংঘবদ্ধ এক চক্র ধরা, মিললো চাঞ্চল্যকর তথ্য
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন এসআরবি-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন।
ঢাকায় চীনা নারীর সঙ্গে সংঘবদ্ধ এক চক্র ধরা, মিললো চাঞ্চল্যকর তথ্য
উত্তরায় সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
বকেয়া বেতন, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবি আদায়ে রাজধানীর উত্তরা আজমপুর এলাকার সড়কের অবস্থান ছেড়েছেন আন্দোলনরত পোশাক কারখানার শ্রমিকরা। ফলে বর্তমানে এই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
উত্তরায় সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
উত্তরায় আজও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, ভোগান্তি চরমে
বকেয়া বেতন, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবি আদায়ে রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ৭-৮টি পোশাক কারখানার শ্রমিকরা। এতে তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
উত্তরায় আজও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, ভোগান্তি চরমে
ঢাকার ফুটপাতে বয়স্ককে মারধরের ঘটনায় যুবক আটক, পুলিশ সদস্য প্রত্যাহার
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
ঢাকার ফুটপাতে বয়স্ককে মারধরের ঘটনায় যুবক আটক, পুলিশ সদস্য প্রত্যাহার
আরও পড়ুন
দূষিত শহরের তালিকায় ঢাকার নাম দেশের জন্য লজ্জার: প্রধানমন্ত্রী
ঢাকায় চীনা নারীর সঙ্গে সংঘবদ্ধ এক চক্র ধরা, মিললো চাঞ্চল্যকর তথ্য
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
জগন্নাথ হল ট্র্যাজেডি: শোক দিবসে আজ বন্ধ ঢাবি