images

রাজধানী

ভেঙে গেল বৈশাখী শোভাযাত্রার মোটিফ

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ১১:১০ এএম

নতুন সূর্য ওঠার মধ্য দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় বরণ করে নেওয়া হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদ ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ প্রতিপাদ্য সামনে রেখে বর্ণিল এ শোভাযাত্রার আয়োজন করে। তবে এতে ঘটেছে অঘটন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে শোভাযাত্রাটি ঢাবির মেট্রোরেল স্টেশন পার হওয়ার সময় বিপত্তি ঘটে।

আরও পড়ুন
rastrio_dut

বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করলেন বিদেশি কূটনীতিকরা

মিছিলে থাকা বিশাল আকারের পাঁচটি মোটিফের মধ্যে তিনটি মেট্রোরেল স্টেশনের ছাদে আটকে যায় এবং এর ফলে একটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

সরেজমিনে দেখা যায়, পাঁচটি মোটিফের মধ্যে দুটি—হাতি ও ঘোড়া—ঠিকভাবে পার হতে পারলেও লাল ঝুঁটির মোরগ, দোতারা ও আরেকটি ঘোড়া পার করতে বিপত্তি বাধে। এ সময় লাল ঝুঁটির মোরগের ওপরের একটি ছোট অংশ ভেঙে যায়। পরে রাস্তার ঢালু পাশ দিয়ে মোটিফগুলো পার করা হয়।

আরটিভি/টিআর