images

রাজধানী

ঢাকার বনানীতে বহুতল ভবনে ভয়াবহ আগুন

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ০৭:২২ পিএম

রাজধানীর বনানীতে একটি এগারো তলা ভবনের ১১ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  খবর পেয়ে বারিধারা ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যার দিকে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুন
Web-Image---Copy

তেল সংকটে দড়ি টেনে চলছে ইঞ্জিনচালিত নৌকা

তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি। এছাড়া প্রাথমিকভাবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, সন্ধ্যায় বনানীর একটি ১১ তলা ভবনের ১১ তলায় আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে  আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর আরও ৩টি ইউনিট যুক্ত হয়। বর্তমানে ৫টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

আরটিভি/এমআই