রোববার, ১৯ এপ্রিল ২০২৬ , ০৭:৫৬ এএম
প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।
রোববার (১৯ এপ্রিল) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
প্রধানমন্ত্রীর কর্মসূচি
-বেলা ১১টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে পানি সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।
-দুপুর ১২টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে জ্বালানি বিষয়ক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।
-বিকেল ৩টায় সংসদ অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
বিএনপির কর্মসূচি
-সকাল ৯টা ৪৫ মিনিটে যুক্তরাষ্ট্র থেকে ঢাকা বিমানবন্দরে অবতরণ করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
-বেলা ১১টায় জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে ‘ক্রীড়া কার্ড’ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও যুব ও ক্রীড়া মন্ত্রী আমিনুল হক।
বিডার কর্মসূচি
বেলা ১১টায় আগারগাঁওয়ের বিনিয়োগ ভবনের তৃতীয় তলায় বিডা কনফারেন্স কক্ষে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘বিডার ওএসএস সিস্টেম ইন্টিগ্রেশন সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান’ অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিডার নির্বাহী চেয়ারম্যান (প্রতিমন্ত্রী মর্যাদা) চৌধুরী আশিক মাহমুদ বীন হারুন রশীদ মজুমদার।
ডিএনসিসির কর্মসূচি
সন্ধ্যা ৭টায় মিরপুরের ভাষানটেকের বেনারসি পল্লীর গেইট নম্বর-২ সংলগ্ন সড়কে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন ভাষানটেক বস্তিতে নাগরিক নিরাপত্তা নিশ্চিতকল্পে স্থাপিত চার শতাধিক সোলার বেজড এলইডি স্ট্রিট লাইটের আনুষ্ঠানিক প্রজ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী।
ডিএসসিসি প্রশাসকের কর্মসূচি
সকাল সাড়ে ১০টায় সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
এমসিসিআইর কর্মসূচি
সকাল ১০টায় গুলশান-২ এর লেকশোর হোটেলের লা ভিটা হলে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঢাকা (এমসিসিআই) এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) যৌথভাবে ‘জাতীয় বাজেট ২০২৬-২০২৭: বেসরকারি খাতের অগ্রাধিকার ও দৃষ্টিভঙ্গি’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে।
আরটিভি/আইএম