ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

এসএসসি পরীক্ষা ঘিরে ডিএমপির নতুন নির্দেশনা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ পিএম
ফাইল ছবি

আগামী ২১ এপ্রিল থেকে দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। এই পরীক্ষায় সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে বিধি-নিষেধ আরোপ করে নতুন এক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

নতুন এ নির্দেশনায়, আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক আদেশে এ বিধি-নিষেধ আরোপ করা হয়।

আদেশে বলা হয়, ২০২৬ সালের এসএসসি ও এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

যেহেতু কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করা প্রয়োজন, সেহেতু ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/১৯৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রসমূহের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হলো।

এই আদেশ আগামী ২১ এপ্রিল থেকে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে বলে উল্লেখ করা হয়েছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তিন মাস ধরে বেতনহীন বুটেক্সের আউটসোর্সিং কর্মীরা
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া ৪৯ জন কর্মী তিন মাস ধরে বেতন পাচ্ছেন না। আউটসোর্সিং প্রতিষ্ঠানের সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়া ও সরকারি নীতিগত পরিবর্তনের কারণে বেতন পরিশোধে জটিলতা তৈরি হয়েছে। বেতন না পেয়ে ঋণ করে সংসার চালাচ্ছেন অনেক কর্মী। আসন্ন পূজার আগে বকেয়া বেতন পাওয়া নিয়েও অনিশ্চয়তায় রয়েছেন তারা।
তিন মাস ধরে বেতনহীন বুটেক্সের আউটসোর্সিং কর্মীরা
বিউটি বোর্ডিং: সংরক্ষণের অভাবে হারাচ্ছে ঐতিহ্য
নতুন ক্যাম্পাসে ভর্তি হওয়ার পর সিনিয়র বড় ভাইদের আড্ডায় প্রথম শুনেছিলাম পুরান ঢাকার এক ঐতিহাসিক জায়গার কথা। ভাইরা বলছিলেন, ১৯৭১ সালের ২৮ মার্চ স্বাধীনতাযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী সেখানে ১৭ জন মানুষকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে হত্যা করেছিল।
বিউটি বোর্ডিং: সংরক্ষণের অভাবে হারাচ্ছে ঐতিহ্য
ডেঙ্গু আক্রান্ত জবি শিক্ষার্থীর পাশে ছাত্রদল 
ডেঙ্গুতে আক্রান্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী দেবপ্রিয় অধিকারী নীলের চিকিৎসায় আর্থিক সহযোগিতা করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রুমি।
ডেঙ্গু আক্রান্ত জবি শিক্ষার্থীর পাশে ছাত্রদল 
নজরুল বিশ্ববিদ্যালয়ে আরটিভির সংবাদদাতাকে হুমকি, 'মারামারির ভিডিও পোস্ট হইলে তোরে ধরমু'
পেশাগত দায়িত্ব পালনকালে ভিডিও ধারণা করায় নজরুল বিশ্ববিদ্যালয় আরটিভির সংবাদদাতা আবু তাহেরকে নিজেদের অপরাধ ঢাকতে প্রাণনাশের হুমকি দেয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের কয়েকজন শিক্ষার্থী। 
নজরুল বিশ্ববিদ্যালয়ে আরটিভির সংবাদদাতাকে হুমকি, 'মারামারির ভিডিও পোস্ট হইলে তোরে ধরমু'
র‍্যাগিংয়ের অভিযোগে পাবিপ্রবির ৭ শিক্ষার্থী বহিষ্কার
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের র‍্যাগিংয়ের ঘটনায় এক শিক্ষার্থীকে দুই বছর এবং ছয় শিক্ষার্থীকে এক বছরের জন্য একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া দুই শিক্ষার্থীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
র‍্যাগিংয়ের অভিযোগে পাবিপ্রবির ৭ শিক্ষার্থী বহিষ্কার
আরও পড়ুন
২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি নীতিমালায় যা আছে
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা
প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা বাতিলের প্রতিবাদে জবিতে জকসুর বিক্ষোভ