images

রাজধানী

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ০৭:৪০ এএম

প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।

মঙ্গলবার (২১ এপ্রিল) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

প্রধানমন্ত্রীর কর্মসূচি
-বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অর্থমন্ত্রী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা, অর্থ সচিব, পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।
-দুপুর ১২টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা, প্রতিরক্ষা উপদেষ্টা, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং বিমান বাহিনী প্রধানের সঙ্গে সভা করবেন প্রধানমন্ত্রী।
-দুপুর ১টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে দৈনিক মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমানের নেতৃত্বে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।
-বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে সংসদ অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
-সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন
DMP-

এসএসসি পরীক্ষা ঘিরে ডিএমপির নতুন নির্দেশনা

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা
দুপুর ১২টা ৪৫ মিনিটে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

এনবিআরের কর্মসূচি
দুপুর আড়াইটায় জাতীয় রাজস্ব ভবনের সম্মেলন কক্ষে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস ও অন্যান্য খাত সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভায় অংশগ্রহণ করবেন এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।

বাংলাদেশ মহিলা পরিষদের কর্মসূচি
বিকেল ৩ টায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে ‘নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের সম্ভাবনা ও চ্যালেঞ্জ : নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের অভিমুখী বাজেট’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে।

আরটিভি/আইএম