images

রাজধানী

টেইলার্সের দোকানে ‘চানাচুরের প্যাকেটে’ বিক্রি হচ্ছিল হেরোইন ও গাঁজা, অতঃপর...

বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ১২:৪২ পিএম

ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে টেইলার্সের আড়ালে চানাচুরের প্যাকেটে করে হেরোইন ও গাঁজা বিক্রির অভিযোগ উঠেছে মনো নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধ ও মাদক ব্যবসায় জড়িত ছয়জনকে আটক করেছে পুলিশ।

খবর পেয়ে মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাতে ক্যাম্পে যৌথ অভিযান চালায় পুলিশ। এসময় সেখানে থেকে প্রায় ৫০ লাখ টাকার মাদক উদ্ধার করা হয়। একইদিন ক্যাম্পের 'চিহ্নিত সন্ত্রাসী' বুনিয়া সোহেলের শ্বশুরবাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আরও পড়ুন
dgjdg

নৃশংসভাবে শিক্ষিকা খুন, হাতে পাওয়া চুল ঘিরে রহস্য

ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জুয়েল রানা গণমাধ্যমকে বলেন, টেইলার্স ব্যবসার আড়ালে মনো দীর্ঘদিন ধরে হেরোইন, গাঁজা ও ইয়াবা বিক্রি করতেন। যাতে সহজে ধরা না পড়েন- চানাচুরের প্যাকেটের ভেতরে করে লাখ লাখ টাকার মাদক রাখা হতো। বিশেষ করে হেরোইন বহন করতে মনো ব্যবহার করত চানাচুরের প্যাকেট। দোকান ও বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, এলাকাটিতে ছোট-বড় মিলিয়ে বহু মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও ছিনতাইচক্র সক্রিয় রয়েছে। চিহ্নিত সন্ত্রাসী বুনিয়া সোহেলের শাশুড়ির বাসা থেকে আমেরিকায় তৈরি একটি পিস্তল পাওয়া গেছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/টিআর