images

রাজধানী

অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন সহিদুল, অতঃপর...

বুধবার, ০৬ মে ২০২৬ , ১২:৪৬ পিএম

রাজধানীতে মো. সহিদুল ইসলাম (৩৫) নামে এক চালক অজ্ঞান পার্টি খপ্পরে পড়ে তার অটোরিকশা খুইয়েছেন। 

মঙ্গলবার (৫ মে) রাত সাড়ে ৯টার দিকে হাজারীবাগের কোম্পানি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

ভুক্তভোগী সহিদুলের স্ত্রী নাসিমা জানান, রাতে অজ্ঞান পার্টির সদস্যরা তার স্বামীকে চেতনানাশক কিছু খাইয়ে অটোরিশা নিয়ে পালিয়ে যায়। পরে রাত ১১টার দিকে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পাকস্থলি ওয়াশ করে মেডিসিন বিভাগে পাঠানো হয়। এরপর তাকে বাসায় নিয়ে আসা হয়।

আরও পড়ুন
RAB

ভিক্ষাবৃত্তি করাতে শিশুর গোপনাঙ্গ বিচ্ছিন্ন, এরপর যা ঘটল

তিনি আরও জানান, তারা লালবাগের শহীদ নগর ২ নম্বর গলিতে ভাড়া থাকেন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গণমাধ্যমকে বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

আরটিভি/আইএম