images

রাজধানী

রাজধানীতে ১৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

শুক্রবার, ১৫ মে ২০২৬ , ০৪:৪০ পিএম

রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ।

গ্রেপ্তারকৃতরা হলেন লিটন বেপারী (৪৩), সাইমুম খান (৪০) ও মো. মুঞ্জুর (২৮)।

গতকাল বৃহস্পতিবার (১৪ মে) বিকেল সাড়ে ৫টার দিকে খিলগাঁওয়ে বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম।

আজ শুক্রবার (১৫ মে) ডিএমপির উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, বৃহস্পতিবার রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-মতিঝিল বিভাগের উক্ত টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক কারবারি খিলগাঁও গভর্মেন্ট স্টাফ কোয়ার্টার জামে মসজিদের বিপরীত পাশে মালিবাগ রেলগেটগামী রাস্তার যাত্রী ছাউনির সামনে মাদক বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ১৩ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

আরও পড়ুন
plc

গান গেয়ে ছদ্মবেশে ৭ মাদকসেবীকে ধরল পুলিশ

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিএমপির খিলগাঁও থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করা হয়েছে।

আরটিভি/এসএস