images

রাজধানী

কুকুরের তাড়া খেয়ে উল্টে যায় অটোরিকশা, অতঃপর...

রোববার, ১৭ মে ২০২৬ , ০৯:১১ এএম

রাজধানীতে কুকুরের তাড়া খেয়ে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ মে) বিকেল সাড়ে ৪টার দিকে বাসাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এরপর ভর্তি করা হয় ২০০ নম্বর ওয়ার্ডে। শনিবার রাত পৌনে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মোহাম্মদ জহির (৩২) কিশোরগঞ্জের বাজিতপুর থানার ইব্রাহিমের ছেলে। তিনি খিলগাঁওয়ের বাসাবো এলাকায় থাকতেন।

নিহত জহিরের আত্মীয় জুয়েল জানান, শুক্রবার বিকেলে বাসাবো এলাকায় অটোরিকশা চালিয়ে যাওয়ার সময় ৩-৪টি কুকুর জহিরকে ধাওয়া করে। পরে দ্রুত রিকশা চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। এরপর তাকে উদ্ধার করে ঢামেকে নেওয়া হয়।

আরও পড়ুন
1

হঠাৎ রাজধানীজুড়ে পুলিশের কড়া সতর্কতা

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

আরটিভি/আইএম