ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

হঠাৎ রাজধানীজুড়ে পুলিশের কড়া সতর্কতা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ মে ২০২৬, ০৮:৩৯ এএম
ছবি: সংগৃহীত

রাজধানীতে নিষিদ্ধঘোষিত সংগঠনের সম্ভাব্য তৎপরতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন কার্যক্রমকে কড়া নজরদারিতে রেখে নগরজুড়ে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শনিবার (১৬ মে) দিবাগত রাতে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম এই নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি জানান।

ডিএমপির একটি ঊর্ধ্বতন সূত্র জানায়, ডিএমপির কন্ট্রোল রুম থেকে গত বৃহস্পতিবার রাতে রাজধানীর সব থানায় বিশেষ বার্তা পাঠানো হয়েছে। ওই বার্তায় পুরো নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার পাশাপাশি ভোরের দিকে অলিগলি ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অতিরিক্ত টহল এবং নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশের একটি সূত্রে জানা গেছে, ১৭ মে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নিষিদ্ধঘোষিত সংগঠনের পক্ষ থেকে রাজধানীতে ঝটিকা মিছিল বা কোনো কর্মসূচি পালনের চেষ্টা হতে পারে। এই ধরনের যেকোনো অপরাধমূলক ও অবৈধ কার্যক্রম প্রতিহত করতেই মূলত সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

আরও পড়ুন

এরই মধ্যে শনিবার ভোর সাড়ে ৪টার দিকে বনানী থানাধীন ঢাকা-ময়মনসিংহ রোড এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত সংগঠনের পোস্টার ও লিফলেটসহ মো. আশিক তপেদার (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে বেশ কিছু প্রচারপত্র জব্দ করা হয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।

ঢাকাজুড়ে পুলিশের এই বিশেষ সতর্কতা নিয়ে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার নজরুল ইসলাম বলেন, কোনো রাজনৈতিক নিষিদ্ধ দলের দিবস আছে কি নেই, সেটি আমাদের মূল দেখার বিষয় নয় এবং এই মুহূর্তে বড় কোনো হুমকিও নেই। তবে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে নানা ধরনের অপপ্রচার ও উসকানিমূলক বিষয়বস্তু লক্ষ্য করা যাচ্ছে।

ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার আরও জানান, পুলিশ যেকোনো অপরাধীকে প্রতিহত করার জন্য সব ধরনের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো অপরাধীর অপতৎপরতা ঠেকাতে রাত থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় তল্লাশি ও টহল জোরদারসহ পুলিশের নানামুখী কার্যক্রম চলছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ট্রাফিক সার্জেন্টের সঙ্গে ‘খারাপ ব্যবহারের’ শাস্তি পেলেন দুইজন
রাজধানীর ৩০০ ফিট সড়কে (পূর্বাচল এক্সপ্রেসওয়ে) উল্টো পথে আসা মোটরসাইকেল থামাতে গিয়ে দুই আরোহীর অসদাচরণের শিকার হন কর্তব্যরত এক ট্রাফিক সার্জেন্ট। এ ঘটনায় বিজ্ঞ আদালত তাদের প্রত্যেককে সাত দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। 
ট্রাফিক সার্জেন্টের সঙ্গে ‘খারাপ ব্যবহারের’ শাস্তি পেলেন দুইজন
ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক
ডিএনসিসির প্রশাসক বলেন, ফুটপাত দখলের মতো কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না। এ বিষয়ে ‘ডাইরেক্ট অ্যাকশন’ চলবে।
ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক
ঢাকায় পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি করপোরেশনের গাড়িতে আগুন
ঢাকার মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
ঢাকায় পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি করপোরেশনের গাড়িতে আগুন
নারায়ণগঞ্জে মাদরাসায় ট্রান্সমিটার বিস্ফোরণ: দগ্ধ আরও এক কিশোরীর মৃত্যু
নারায়ণগঞ্জে ফতুল্লায় মাদরাসার ছাদে খেলার সময় ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ আরও এক কিশোরী মারা গেছে।
নারায়ণগঞ্জে মাদরাসায় ট্রান্সমিটার বিস্ফোরণ: দগ্ধ আরও এক কিশোরীর মৃত্যু
শাহজালালে দুই যাত্রীর ব্যাগে মিলল ৮১ লিটার বিদেশি মদ
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে দুই যাত্রীর কাছ থেকে শুল্কমুক্ত সীমার অতিরিক্ত ৮১ দশমিক ৫০ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করা হয়েছে।
শাহজালালে দুই যাত্রীর ব্যাগে মিলল ৮১ লিটার বিদেশি মদ
আরও পড়ুন
বারবার ‘ফাঁকি’ দিলেও এবার আর ‘রক্ষা হলো না’ আ.লীগ নেতার
জামাতা গ্রেপ্তারের ঘটনায় বিবৃতিতে যা বললেন জামায়াত এমপি
ঢাকা থেকে ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
নারীবান্ধব পুলিশিং জোরদারে নানা উদ্যোগ