images

রাজধানী

বনশ্রীতে মাদরাসা শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

বুধবার, ২০ মে ২০২৬ , ০৭:২৫ পিএম

রামপুরা বনশ্রী এলাকার একটি মাদরাসার বাথরুম থেকে ১০ বছর বয়সী এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, শিশুটিকে পাশবিকভাবে বলাৎকার করার পর তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।

বুধবার (২০ মে) সকালের দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

আরও পড়ুন
LITON_copy

রামিসা হত্যাকাণ্ড নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

নিহত শিশুর নাম মো. আব্দুল্লাহ। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার অনুপনগর গ্রামে। তার বাবার নাম আবুল কালাম আজাদ।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বলেন, মঙ্গলবার (১৯ মে) রাতে বনশ্রীর সি ব্লকের তিন নম্বর রোডের আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার তৃতীয় তলার বাথরুমে গামছা পেছানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরের কোথাও কোনো জখমের চিহ্ন না থাকলেও পায়ুপথে অস্বাভাবিক চিহ্ন দেখা গেছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি তাকে বলাৎকার করা হয়ে থাকতে পারে এবং এরপর সে আত্মহত্যা করে থাকতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।

আরটিভি/এমএম