images

রাজধানী

শাহজালালে এক যাত্রীর পেট থেকে ৮০ ক্যাপসুল উদ্ধার, যা বলছেন গোয়েন্দারা

বুধবার, ২০ মে ২০২৬ , ১০:০০ পিএম

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তানজানিয়ার এক নাগরিকের পেট থেকে ৮০টি ক্যাপসুল বের করেছে নিরাপত্তা কর্মীরা।

বিমানবন্দর শুল্ক গোয়েন্দো ও তদন্ত অধিদপ্তর গোপন তথ্যের ভিত্তিতে ওই যাত্রীকে আটক করে। পরে তার পাকস্থলী স্ক্যান করে ৮০টি ক্যাপসুল পাওয়া যায়।

একজন কর্মকর্তা বলেছেন, সেসব ক্যাপসুলের ভেতরে সাদা গুঁড়ো পাওয়া গেছে, যা কোকেন বলে ধারণা করছেন তারা।

আবুল নাসের বাকারি জহা নামের ওই তানজানীয় নাগরিক ইথিওপিয়া থেকে বুধবার সকাল সাড়ে ৯টায় ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।

আরও পড়ুন
LIpy

রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ, সার্চলিস্টে আরও একজন

শুল্ক গোয়েন্দোর ওই কর্মকর্তা বলেন, এসব ক্যাপসুলের আনুমানিক ওজন প্রায় ১ কেজি ১০০ গ্রাম। ভেতরে যা পাওয়া গেছে তা কোকেন কি না, তা পরীক্ষা করে দেখছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। কোকেন হয়ে থাকলে পরিমাণ অনুযায়ী এর বাজারমূল্য হবে প্রায় ১৫ কোটি টাকা।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান আছে বলে জানান ওই কর্মকর্তা।

আরটিভি/এসআর