images

রাজধানী

ঢাকায় আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার

বুধবার, ০৩ জুন ২০২৬ , ০৬:৪৩ পিএম

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে আওয়ামী মৎস্যজীবী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছে খিলক্ষেত থানা পুলিশ।

গ্রেপ্তার হওয়া ইসরাতুল আলম কিরণ (৪৩) আওয়ামী মৎস্যজীবী লীগের ঢাকা মহানগর উত্তরের জনশক্তি ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক। পাশাপাশি তিনি বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খিলক্ষেত থানার এসআই মো. আবু বকর সিদ্দিক সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে পূর্ব নামাপাড়া এলাকায় অভিযান চালান। অভিযানে ইসরাতুল আলম কিরনকে আটক করা হয়।

ইসরাতুল আলম কিরণের গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখীল উপজেলার হরিপুর গ্রামে। তিনি বর্তমানে খিলক্ষেতের পূর্ব নামাপাড়ার আল আহসান প্যালেসে বসবাস করছিলেন।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খিলখেত এলাকার নামাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী মৎস্যজীবী লীগের ওই নেতাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন
33

প্রেম নিয়ে কথা কাটাকাটির পর গলায় ফাঁস নিলেন তরুণ

তিনি আরও জানান, জুলাই আন্দোলনে তার বিরুদ্ধে মামলা থাকায় ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি/এসএস