ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

প্রেম নিয়ে কথা কাটাকাটির পর গলায় ফাঁস নিলেন তরুণ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৬:২৯ পিএম
ছবি: সংগৃহীত

রাতে এক মেয়ের সঙ্গে প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটির পর মো. তানজিল হোসেন (২১) নামের এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) ঢাকার লালবাগের একটি বাসা থেকে দিনগত রাত ৩টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে বুধবার (৩ জুন) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, খবর পেয়ে মঙ্গলবার দিনগত রাতে লালবাগের নিউ পল্টন লাইনের একটি বাসার দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে ওই তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে এসআই সালাম আরও জানান, মঙ্গলবার রাতে একটি মেয়ের সঙ্গে প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে কথাকাটাকাটি হয় তানজিলের। একপর্যায়ে নিজ ঘরে গিয়ে ফ্যানের সঙ্গে ওড়না ঝুলিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন তিনি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আরও পড়ুন

পুলিশের এই কর্মকর্তা জানান, নিহত তানজিল রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের বাসিন্দা মোহাম্মদ রাজনের ছেলে। বর্তমানে লালবাগের নিউ পল্টন লাইনের একটি বাসায় ভাড়ায় থাকতেন তিনি।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলামোটরে গোলাগুলি, গুরুতর আহত ১
‎রাজধানীর বাংলামোটরে কথা কাটাকাটির জেরে সোহান (৪৫) নামে এক ব্যক্তিকে মাথায় আঘাত করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে হাতিরঝিল থানার যুবদলের সাবেক আহ্বায়ক ও বহিষ্কৃত নেতা ফেরদৌস আহাম্মেদ সাইমনের বিরুদ্ধে।
বাংলামোটরে গোলাগুলি, গুরুতর আহত ১
ঢাকার হকারদের জন্য ডিএসসিসি প্রশাসকের কঠোর বার্তা
প্রশাসক বলেন, দফায় দফায় হকারদের নেতাদের সঙ্গে বৈঠক করেই সরকার সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং নতুন করে নোটিশ দেওয়ার কোনও বিষয় নেই।
ঢাকার হকারদের জন্য ডিএসসিসি প্রশাসকের কঠোর বার্তা
অ্যাথলেট প্রশিক্ষককে হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে তরুণরা 
অ্যাথলেট প্রশিক্ষক সাজ্জাদ হোসেনকে হাফপ্যান্ট পরার কারণে মেট্রো স্টেশনে হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে চড়েছেন কয়েকজন তরুণ। 
অ্যাথলেট প্রশিক্ষককে হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে তরুণরা 
গৃহকর্মীকে আটকে রেখে ধর্ষণ, অতঃপর...
রাজধানীর ধানমন্ডিতে এক গৃহকর্মীকে বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।
গৃহকর্মীকে আটকে রেখে ধর্ষণ, অতঃপর...
আইল্যান্ড থেকে রাস্তায় নামতেই জিসানকে পিষে দিলো প্রাইভেটকার
রাজধানীর আগারগাঁওয়ে বিজ্ঞান জাদুঘরের সামনে প্রাইভেটকারের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে।  
আইল্যান্ড থেকে রাস্তায় নামতেই জিসানকে পিষে দিলো প্রাইভেটকার
আরও পড়ুন
লালবাগ কেল্লা ঘুরে দেখলেন মার্কিন নৌ কমান্ডার
ছিনতাইকারীকে ধাওয়া করে ধরলেন ট্রাফিক সার্জেন্ট
লালবাগ কেল্লা পরিদর্শনে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত