রোববার, ২১ জুন ২০২৬ , ০৮:৫৯ এএম
রাজধানীতে কেনাকাটা বা প্রয়োজনীয় কাজে বের হওয়ার আগে জেনে নেওয়া জরুরি আজ কোন কোন মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে। তা না হলে গন্তব্যে গিয়ে বন্ধ দোকান দেখে সময় ও ভোগান্তি—দুটোই বাড়তে পারে।
রোববার (২১ জুন) রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মার্কেট ও শপিং কমপ্লেক্স বন্ধ থাকবে। একই সঙ্গে অনেক এলাকার দোকানপাটও বন্ধ থাকবে।
আজ (২১ জুন) বন্ধ থাকবে যেসব মার্কেট
বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লি, ইব্রাহীমপুর বাজার, রজনীগন্ধা মার্কেট, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ ও ২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স এবং মিতালি অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট।
বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট
আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নতুন ডিওএইচএস, পুরোনো ডিওএইচএস, কাকলী, তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকা, তেজগাঁও শিল্প এলাকা, ক্যান্টনমেন্ট, গুলশান-১ ও ২, বনানী, মহাখালী বাণিজ্যিক এলাকা, নাখালপাড়া, মহাখালী আন্তঃনগর বাস টার্মিনাল এলাকা, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড়।
তাই অপ্রয়োজনীয় ভোগান্তি এড়াতে এসব এলাকায় যাওয়ার আগে মার্কেট ও দোকানপাট খোলা আছে কি না, তা নিশ্চিত হয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আরটিভি/জেএমএ