images

রাজধানী

ঢাকায় মোটরসাইকেল চুরি, তিন সার্জেন্টের রুদ্ধশ্বাস অভিযানে ৩০ মিনিটে উদ্ধার!

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ০৪:০০ পিএম

রাজধানীর পুলিশ প্লাজার সামনে থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল মাত্র ৩০ মিনিটের ব্যবধানে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) বেলা সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। পরে মোটরসাইকেলটি প্রকৃত মালিকের কাছে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয় পুলিশ।  

ট্রাফিক পুলিশের গুলশান ডিভিশন সূত্রে জানা যায়, সোমবার বেলা সাড়ে তিনটার দিকে পুলিশ প্লাজার সামনের পাকিংয়ে মোটরসাইকেল পার্কিং করে ব্যক্তিগত কাজে যান দীপু নামের এক ব্যক্তি। কিন্তু কিছু সময় পর ফিরে দেখেন মোটরসাইকেলটি সেখানে নেই! তিনি বুঝতে পারেন মোটরসাইকেল চুরি হয়েছে এবং সেটি তৎক্ষণায় সেখানে দায়িত্বপ্রাপ্ত শ্রীবাস নামে এক পুলিশ সার্জেন্টকে জানান। 

অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই সার্জেন্ট শ্রীবাস চন্দ্র দাস বিষয়টি ওয়াকিটকির মাধ্যমে আশেপাশের পুলিশ ইউনিটগুলোকে জানিয়ে দেন যেন মোটরসাইকেলটি নিয়ে পালানোর সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়। এর পরই শুরু হয় উদ্ধার অভিযান। সার্জেন্ট শ্রীবাস চন্দ্র দাসের সঙ্গে এই অভিযানে যোগ দেন আজিজুল হক ও শাহিন মঞ্জুর নামে আরও দুই সার্জেন্ট।

পুলিশ সূত্র জানায়, তিন সার্জেন্টের সমন্বিত তৎপরতায় মাত্র ৩০ মিনিটের মধ্যেই চুরি হওয়া মোটরসাইকেলটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। পরে সেটি উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়। 

সার্জেন্ট আজিজুল হক বলেন, যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে দ্রুত তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করলে অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ সহজ হয়। জনগণের সেবায় পুলিশ সব সময়ই তৎপর রয়েছে যেন জনগণের সঙ্গে পুলিশের আস্থার সম্পর্ক গড়ে ওঠে, মানুষ পুলিশকে নির্ভরযোগ্য আশ্রয়স্থল মনে করতে পারে।

এদিকে মোটরসাইকেল ফিরে পেয়ে মালিক দীপু পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দ্রুত পদক্ষেপ না নিলে হয়তো মোটরসাইকেলটি আর ফিরে পাওয়া সম্ভব হতো না। 

এ ঘটনায় স্থানীয়রা পুলিশের পেশাদারিত্ব, দায়িত্বশীলতা এবং জনসেবামূলক ভূমিকার প্রশংসা করেন। তাদের মতে, সাধারণ মানুষের বিপদে এ ধরনের দ্রুত সাড়া ও কার্যকর পদক্ষেপ পুলিশের প্রতি জনআস্থা আরও বাড়াবে।

আরও পড়ুন
RJd

চেকপোস্টে বোমাসদৃশ বস্তুর ভেতরে মিলল ইয়াবার চালান

সাজেন্ট শ্রীবাস চন্দ্র দাস বলেন, জনগণের জানমাল রক্ষা এবং তাদের পাশে থাকা বাংলাদেশ পুলিশের প্রধান দায়িত্ব। চুরি হওয়া মোটরসাইকেলটি অক্ষত অবস্থায় মালিকের কাছে ফিরিয়ে দিতে পেরে আমি ভীষণ আনন্দিত।

আরটিভি/এসকে