ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

চেকপোস্টে বোমাসদৃশ বস্তুর ভেতরে মিলল ইয়াবার চালান

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৩:০৬ পিএম
আটক মাদক কারবারি ছবি : সংগৃহীত

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের নিচে চেকপোস্টে তল্লাশি চালানোর সময় বোমাসদৃশ একটি বস্তু থেকে পাঁচ হাজার ৮০০ ইয়াবা জব্দ করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আরও পড়ুন

১ এপিবিএনের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর জানান, চেকপোস্টে একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে থামিয়ে তল্লাশির চেষ্টা করা হয়। তখন তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি করে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ওই ব্যক্তি হাতে থাকা কালো ব্যাগ থেকে বোমাসদৃশ একটি বস্তু ফেলে দেন। পরে উপস্থিত জনতার সহায়তায় তাকে আটক করা হয়। এরপর ফেলে দেওয়া বস্তুটি তল্লাশি করে এর ভেতর থেকে ইয়াবা জব্দ করা হয়।

এপিবিএনের একটি দল এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদস্যদের সহায়তায় অভিযানটি পরিচালিত হয়।

আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন এপিবিএনের এই কর্মকর্তা।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ
ঢাকার শেরেবাংলা নগর এলাকার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এর আগে গত ২৬ সেপ্টেম্বের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের পেছনে পুরোনো বাণিজ্য মেলার মাঠ ও বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছিল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২। সেই সময় এসআরবি জানিয়েছিল, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব বিস্ফোরক শনাক্তের পর বোম ডিসপোজাল টিম তা নিষ্ক্রিয় করেছে বলে জানিয়েছিলেন এসআরবি-২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান। সেই ঘটনার এক মাস না পেরোতেই আবারও স্মৃতি জাদুঘরে সামনে নাশকতার চেষ্টা করা হলো। আরটিভি/টিআর
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ
অটোরিকশা থেকে পৌনে ৩ লাখ টাকা ছিনতাই, অতঃপর...
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে দুইজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া ৯ হাজার টাকা এবং ছিনতাইকাজে ব্যবহৃত একটি অটোরিকশা উদ্ধার করা হয়।
অটোরিকশা থেকে পৌনে ৩ লাখ টাকা ছিনতাই, অতঃপর...
চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
রাজধানীর ভাটারায় একটি বাসায় অভিযান চালিয়ে ৩৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় ইয়াবা সংরক্ষণ ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মা মালা বেগম (৬২) ও ছেলে মামুন চোকদারকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে। 
চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রাজধানীর পল্টন থানায় দায়ের করা বিএনপিকর্মী মুশফিকুর রহমান আবিরকে হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা
বেতন বাড়ানোর দাবিতে রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা।
উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা
আরও পড়ুন
রাজশাহীতে ভোগান্তি কমাতে তিন ফ্লাইওভার চালুর উদ্যোগ
ক্ষমতা বাড়ছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের
ফ্লাইওভারে উঠতে বিপাকে ‘পিংক বাস’, হাল ধরলেন পুরুষ চালক
ফ্লাইওভারে বাইক দুর্ঘটনায় এনসিপি নেতা নিহত