images

রাজধানী

সাংবাদিকতায় স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন হাবিবুর রহমান বাবু 

রোববার, ১২ জুলাই ২০২৬ , ০৫:৩৩ পিএম

সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন নাগরিক টেলিভিশনের রিপোর্টার হাবিবুর রহমান বাবু। 

শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ইআরএফ অডিটোরিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬ উদযাপিত হয়। 

অনুষ্ঠানের প্রধান অতিথি ও সাবেক বিচারপতি জয়নাল আবদীন তার হাতে অ্যাওয়ার্ডটি তুলে দেন। এ সময় বিশেষ অতিথি বৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
Web-Image

আজিমপুর কবরস্থানে কঙ্কাল বাণিজ্য, ঘাসের বস্তায় ভরে পাচার

এক যুগ ধরে গণমাধ্যমে কাজ করা হাবিবুর রহমান বাবু সাংবাদিকতায় বিভিন্নভাবে সফলতার স্বাক্ষর রেখেছেন। পাশাপাশি করছেন লেখালেখি। এখন পর্যন্ত তার লেখা কাব্যগ্রন্থ ‘শাড়ি পড়ে এসো’ ও উপন্যাস ‘ফেরার পথে’ প্রকাশিত হয়েছে। যা পাঠকমহলে সাড়া মেলেছে।

তিনি ইয়ুথ জার্নালিস্ট'স ফোরাম, বাংলাদেশ (ওয়াইজেএফবি) এর কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও সাংবাদিক সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’-এর নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ এ সমাজকল্যাণ সম্পাদক পদে হাবিবুর রহমান বাবু নির্বাচন করছেন বলে জানা গেছে।

অ্যাওয়ার্ডের বিষয়ে জানতে চাইলে হাবিবুর রহমান বাবু বলেন, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাকে সম্মানিত করেছেন এজন্য আমি তার দরবারে শুকরিয়া জানাই। পুরস্কার পেতে সবারই ভালো লাগে, আমারও ভালো লাগছে। এই পুরস্কার আমার কাজের গতি আরও বাড়াবে বলে আমি বিশ্বাস করি করি। যেহেতু সাংবাদিকতায় এই অ্যাওয়ার্ড পেয়েছি, তাই এটি আমার সাংবাদিকতার গুরু কাজি তানভীর আলাদিনকে উৎসর্গ করলাম।

আরটিভি/এমএম