ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

আজিমপুর কবরস্থানে কঙ্কাল বাণিজ্য, ঘাসের বস্তায় ভরে পাচার

আরর্টিভি নিউজ

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০২:০২ পিএম
রাজধানীর আজিমপুর কবরস্থান । ছবি: সংগৃহীত

রাজধানীর আজিমপুর কবরস্থানকে ঘিরে সংঘবদ্ধ কঙ্কাল পাচারকারী চক্র সক্রিয় থাকার অভিযোগ উঠেছে। গণমাধ্যমসূত্রে অনুসন্ধানে জানা গেছে, কবর থেকে মরদেহের হাড় তুলে তা মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিক্রি করা হচ্ছে। এ ঘটনায় কবরস্থানে প্রিয়জনদের দাফন করা পরিবারগুলোর মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

রাজধানীর অন্যতম বৃহৎ আজিমপুর কবরস্থানে প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০টি মরদেহ দাফন করা হয়। প্রায় ৩২ একর জায়গাজুড়ে থাকা এ কবরস্থানে রয়েছে প্রায় ৩০ হাজার কবর। অভিযোগ রয়েছে, এখানকার কিছু গোরখোদক ও তাদের সহযোগীরা নির্দিষ্ট কবর চিহ্নিত করে সুযোগমতো সেখান থেকে মরদেহের হাড় তুলে পাচার করে।

অনুসন্ধানে কঙ্কাল ক্রেতা পরিচয়ে যোগাযোগ করলে চক্রের সদস্যরা জানান, ছয় থেকে সাত মাস পুরোনো এবং নামফলকবিহীন কবর থেকে হাড় সংগ্রহ করা তুলনামূলক সহজ। প্রয়োজন হলে সাত থেকে ১০ দিনের মধ্যেই একটি পূর্ণাঙ্গ কঙ্কাল সরবরাহ করা সম্ভব বলেও দাবি করেন তারা।

আরও পড়ুন

চক্রের এক সদস্য জানান, একটি মানুষের ২০৬টি হাড় গুনে গুনে সরবরাহ করা হবে। এর জন্য তারা ৪০ হাজার টাকা দাবি করেন। তাদের ভাষ্য, কবর খননের কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরাই এই কাজ করে থাকেন।

অনুসন্ধানে আরও জানা যায়, সন্ধ্যার পর কবর খুঁড়ে হাড় বের করে ঘাসভর্তি বস্তায় করে নির্ধারিত স্থানে পৌঁছে দেওয়া হয়। পুরো যোগাযোগ মোবাইল ফোনে করা হয় এবং লেনদেন শেষে এক পক্ষ আরেক পক্ষকে চিনতে পারে না—এমন ব্যবস্থাই অনুসরণ করা হয়।

চক্রের সমন্বয়কারী হিসেবে পরিচিত এক ব্যক্তি দাবি করেন, একটি মরদেহ থেকে সব হাড় পাওয়া যায় না। তাই দুই বা তিনটি মরদেহের হাড় একত্র করে পূর্ণাঙ্গ কঙ্কাল তৈরি করা হয়। তিনি আরও বলেন, আগে অনেকের কাছেই কঙ্কাল সরবরাহ করেছেন এবং এ কাজ থেকে পাওয়া টাকার একটি অংশ এতিমখানায় দান করা হয়।

কবরস্থানের এক গোরখোদক নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান, প্রতিদিনের দাফনের মধ্যে কিছু কবর আগে থেকেই নজরদারিতে রাখা হয়। নির্দিষ্ট সময় পর মরদেহ অন্য কবরে সরিয়ে রেখে পরে সেখান থেকে কঙ্কাল সংগ্রহ করা হয়।

এ বিষয়ে লালবাগ থানার পুলিশ জানায়, কঙ্কাল চুরির অভিযোগ নতুন নয়। তবে এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ বা সাধারণ ডায়েরি জমা পড়েনি। ফলে আনুষ্ঠানিক তদন্তও শুরু করা সম্ভব হয়নি।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াছিন আলী গণমাধ্যমকে বলেন, কঙ্কাল পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেলে দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই কথা জানিয়েছেন লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কাজ শেষে বাসায় ফেরা হলো না ফালু মিয়ার
সোমবার (১২ অক্টোবর) রাত ১২টার দিকে যাত্রাবাড়ীর কাজলা এলাকার মোল্লা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
কাজ শেষে বাসায় ফেরা হলো না ফালু মিয়ার
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
মঙ্গলবার (১৩ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
মঙ্গলবার (১৩ অক্টোবর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
নিয়ন্ত্রণে আসেনি পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত মার্কেটে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট কাজ করছে। তবে চার ঘণ্টা পার হয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুনের সর্বশেষ অবস্থা নিয়ে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের ১০টি ইউনিট কাজ করছে। ভেতরে তেমন আগুন না থাকলেও প্রচণ্ড ধোঁয়া রয়েছে। সরু রাস্তা হওয়ায় আগুনে নেভাতে অনেকটা বেগ পেতে হচ্ছে। এখন পর্যন্ত ভেতরে কেউ আটকে থাকার সংবাদ পাওয়া যায়নি। এর আগে, তিনি বলেছিলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনে প্রচণ্ড ধোঁয়ায় কাজ করতে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের। তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। আরটিভি/এমএ  
নিয়ন্ত্রণে আসেনি পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
বুড়িগঙ্গার তীরে ১০০ টন বর্জ্য অপসারণ, ৫০ স্থাপনা উচ্ছেদ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী ঢাকার লালবাগ ও কামরাঙ্গীরচর থানাধীন ইসলামবাগ এলাকায় সমন্বিত উচ্ছেদ ও বর্জ্য অপসারণ অভিযান পরিচালনা করা হয়েছে।
বুড়িগঙ্গার তীরে ১০০ টন বর্জ্য অপসারণ, ৫০ স্থাপনা উচ্ছেদ
আরও পড়ুন
এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী
রমজানে সিন্ডিকেটের কোনো চেষ্টা মেনে নেবে না সরকার: বাণিজ্যমন্ত্রী
দিল্লিতে আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত
বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা