images

রাজধানী

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে নয়াপল্টনে বিএনপির কার্যালয়

রোববার, ১২ জুলাই ২০২৬ , ০৬:০৭ পিএম

টানা প্রবল বৃষ্টিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

তলিয়ে গেছে আশেপাশের সড়ক পাশাপাশি কার্যালয়ের নিচতলাতেও হাঁটুসমান পানি জমেছে।

রোববার (১২ জুলাই) নয়াপল্টনে দেখা যায়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের পুরো সড়ক পানিতে ডুবে গেছে।

ঘোলাটে ও ময়লাযুক্ত পানিতে রাস্তা ও ফুটপাতের পার্থক্য বোঝা কঠিন হয়ে পড়েছে।

আরও পড়ুন
Web-Image

আজিমপুর কবরস্থানে কঙ্কাল বাণিজ্য, ঘাসের বস্তায় ভরে পাচার

পথচারীরা বলেন, টানা ভারী বৃষ্টিপাত এবং রাজধানীর দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

তবে রাস্তায় রিকশাসহ অন্যান্য যানবাহনের চলাচল ব্যাহত ছিল। সড়কের দুই পাশের বহুতল ভবন ও দোকানপাটের সামনের অংশও পানির নিচে বা পানির খুব কাছাকাছি অবস্থায় রয়েছে।

ছবিতে দেখা যায়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরেও পানি প্রবেশ করেছে। জলাবদ্ধতার কারণে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে রিকশায় চড়ে কার্যালয় ত্যাগ করেন।

আরটিভি/ এসকেডি