images

রাজধানী

বাবার হাত ছেড়ে সামনে চলে যায় নওরিন, অতঃপর...

বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ১১:২৯ এএম

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার চাপায় আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৫টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেগুনবাড়ী ঢাল সড়কে এ ঘটনা ঘটে।

নিহত মোছা. নওরিন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মাদারের চর গ্রামের বাসিন্দা ভ্যানচালক নাজিম মিয়ার মেয়ে। বর্তমানে পরিবারটি রাজধানীর বেগুনবাড়ী এলাকায় থাকে। দুই ভাই ও এক বোনের মধ্যে নওরিন ছিল দ্বিতীয়।

শিশুটির বাবা জানান, বিকালে তিনি বাসা থেকে কাজে বের হচ্ছিলেন। এ সময় মেয়ে নওরিনও বাইরে যাওয়ার বায়না ধরে। পরে স্ত্রী শিরিনা বেগম, ছোট ছেলে সজীব ও নওরিনকে নিয়ে তিনি বাসা থেকে বের হন। একপর্যায়ে নওরিন তার হাত ছাড়িয়ে সামনে চলে গেলে বেগুনবাড়ি ঢাল সড়কে দ্রুতগতির একটি ব্যাটারিচালিত রিকশা তাকে চাপা দেয়। এতে সে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়।

আরও পড়ুন
Web-Image12

ঢাকায় পরিত্যক্ত চার মোটরসাইকেল উদ্ধার, মালিকদের খুঁজছে র‌্যাব

পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

আরটিভি/আইএম