ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

ঢাকায় পরিত্যক্ত চার মোটরসাইকেল উদ্ধার, মালিকদের খুঁজছে র‌্যাব

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০২:০৩ পিএম
উদ্ধারকৃত চার মোটরসাইকেল। ছবি: সংগৃহীত

রাজধানীতে পরিত্যক্ত অবস্থায় চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে র‌্যাব।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়। পরে মঙ্গলবার (১৪ জুলাই) এ তথ্য জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার গণমাধ্যমকে বলেন, নিয়মিত টহল ও অপরাধ দমন অভিযানের অংশ হিসেবে র‌্যাব-১০-এর সিপিসি-১ ক্যাম্পের একটি দল যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় টিভিএস, সুজুকিসহ বিভিন্ন ব্র্যান্ডের চারটি চোরাই মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

আরও পড়ুন

তিনি আরও বলেন, মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিক শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নন্দীপাড়ায় জিরানী খাল পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী ও ডিএসসিসি প্রশাসক
ঢাকার চারপাশের নদী দূষণমুক্ত করার পাশাপাশি নগরীর খালগুলো পুনরুদ্ধার, সংস্কার ও সৌন্দর্যবর্ধনে কাজ করছে সরকার। এর অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন খালগুলোর দুই পাশে প্রয়োজন অনুযায়ী রিটেইনিং ওয়াল ও ওয়াকওয়ে নির্মাণ করা হবে।
নন্দীপাড়ায় জিরানী খাল পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী ও ডিএসসিসি প্রশাসক
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার
রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে ভাঙচুর ও হামলার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার
কার্নিশ বেয়ে চুরি করতে গিয়ে যুবকের করুণ পরিণতি
রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে কামরাঙ্গীরচরের মাদবর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ও ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
কার্নিশ বেয়ে চুরি করতে গিয়ে যুবকের করুণ পরিণতি
প্রাথমিকের নিয়োগ বঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি 
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা রাজধানীর শাহবাগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শুরু করেছেন।
প্রাথমিকের নিয়োগ বঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি 
ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের তুমুল মারামারি
রাজধানীর আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের তুমুল মারামারি
আরও পড়ুন
কার্নিশ বেয়ে চুরি করতে গিয়ে যুবকের করুণ পরিণতি
ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের তুমুল মারামারি
গরম নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস
হঠাৎ অসুস্থ হয়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু