images

রাজধানী

এসি মেরামতের সময় হঠাৎ চার তলা থেকে পড়ে যান ইয়ামীন, অতঃপর...

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ০১:০৭ পিএম

রাজধানীতে বাসায় এসির কাজ করার সময় চার তলা ভবন থেকে পড়ে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রমনার ইস্কাটন রোডে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।

নিহত মো. ইয়ামীনের (২০) বাড়ি ভোলা জেলার লালমোহন থানায়। বর্তমানে তিনি রমনার ইস্কাটন এলাকায় থাকতেন।

জামাল নামে এক সহকর্মী তাকে হাসপাতালে নিয়ে যান। তিনি বলেন, আমরা পেশায় এসি মেরামতের কাজ করি। সকালের দিকে ইস্কাটন রোডের একটি বাসার চারতলায় এসির কাজ করার সময় হঠাৎ অসাবধানতাবশত নিচে পড়ে যায় ইয়ামীন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

আরও পড়ুন
Web-Image12

মোবাইল নিয়ে পালানোর সময় যে পরিণতি হলো যুবকের

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক গণমাধ্যমকে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

আরটিভি/আইএম