মোবাইল নিয়ে পালানোর সময় যে পরিণতি হলো যুবকের

আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১২:৩৭ পিএম


মোবাইল নিয়ে পালানোর সময় যে পরিণতি হলো যুবকের
মোবাইল ছিনতাইয়ের প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরে মোবাইল ছিনতাই করে পালানোর সময় মো. রিমন (৩২) নামে এক যুবককে হাতেনাতে আটক করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। 

তিনি বলেন, বুধবার সকালে এক ছিনতাইকারী মিরপুর-১১ এলাকায় বনলতা সুইটসের সামনে এক পথচারীর কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় উপস্থিত জনতার সহায়তায় ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেন দায়িত্বরত পল্লবী ট্রাফিক জোনের পুলিশ সদস্যরা। পরে ছিনতাই হওয়া মোবাইলটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং ভুক্তভোগীর কাছে বুঝিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন

ডিএমপির এই কর্মকর্তা বলেন, আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission