বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ০৭:৩৮ পিএম
নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের স্পিডবোটের রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে নদীতে পড়ে নিখোঁজ হয়েছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি মো. সাদিক। প্রায় ৮ ঘণ্টা অভিজানের পর সাদিকের মরদেহ খুঁজে পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা সাতটা ৩ মিনিটে সাদিকের মরদেহ খুঁজে পান আরিচা কাম-স্থল নদী ফায়ার স্টেশনের ডুবুরি মেরাজ আলী।
এর আগে সকাল ১১টা ২০ মিনিটে নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের স্পিডবোটের রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে নদীতে পড়ে নিখোঁজ হন সাদিক।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল, বিআইডব্লিউটিএ, বাংলাদেশ নেভি ও বাংলাদেশ কোস্ট গার্ডের ডুবুরি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

উল্লেখ্য, সাদিকের বাড়ি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কুমড়াকান্দি গ্রামে। কর্মক্ষেত্রে সাহসিকতার জন্য গত বছর সেরা ডুবুরি হিসেবে তিনি ফায়ার সার্ভিসের রাষ্ট্রীয় পদক পেয়েছিলেন।
আরটিভি/এসআর