ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি বলে ভাইরাল সেই ছাত্রী মাইলস্টোনের কেউ নন

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০৪:৪৪ পিএম
অভিযুক্ত রুবাইয়া মেহজাবিন সুহি। ছবি: সংগৃহীত

মাইলস্টোন কলেজের পরিচয়পত্র ব্যবহার করে এইচএসসি পরীক্ষা ও প্রশ্নপত্র-সংক্রান্ত আন্দোলনে সরকারবিরোধী উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে এক সাবেক ছাত্রীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করেছে কলেজ কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর তুরাগ থানায় এ আবেদন করা হয়।

কলেজ সূত্রে জানা যায়, অভিযুক্ত রুবাইয়া মেহজাবিন সুহি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মাইলস্টোন কলেজের বিজ্ঞান বিভাগ (ইংরেজি মাধ্যম)-এর ছাত্রী ছিলেন। শৃঙ্খলাজনিত কারণে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমোদনক্রমে তাকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হয়।

আরও পড়ুন

ফলে তিনি বর্তমানে মাইলস্টোন কলেজের শিক্ষার্থী নন এবং প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহারের কোনো অধিকার তার নেই।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তিনি মাইলস্টোন কলেজের পরিচয়পত্র ব্যবহার করে এইচএসসি পরীক্ষা ও প্রশ্নপত্র-সংক্রান্ত আন্দোলনে সরকারবিরোধী উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং প্রতিষ্ঠানের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় মাইলস্টোন কলেজের সিকিউরিটি অফিসার মুহাম্মদ জহুরুল ইসলাম কলেজ কর্তৃপক্ষের পক্ষে তুরাগ থানায় জিডির আবেদন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নামের আগে ‘ইকো’ শব্দ ব্যবহার করলে অনুষ্ঠানে যাবেন না আইমান আল জাওহারী
নিজের নামের সঙ্গে ‘ইকো’ শব্দ যুক্ত করার বিষয়ে আপত্তি জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ইকো হুজুর’ নামে পরিচিত আইমান আল জাওহারী।
নামের আগে ‘ইকো’ শব্দ ব্যবহার করলে অনুষ্ঠানে যাবেন না আইমান আল জাওহারী
‘পাটোয়ারীর লাগামহীন বক্তব্য ও জামায়াত-এনসিপির শর্ত ঐক্যের পথে বাধা’
জামায়াতে ইসলামী ও এনসিপির শর্ত এবং নাসিরুদ্দিন পাটোয়ারীর লাগামহীন বক্তব্যকে জাতীয় ঐক্যের পথে বাধা হিসেবে অভিহিত করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। 
‘পাটোয়ারীর লাগামহীন বক্তব্য ও জামায়াত-এনসিপির শর্ত ঐক্যের পথে বাধা’
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কোন দেশে কী নিয়ম
বাংলাদেশে শিশুদের ফেসবুক ও ইউটিউব ব্যবহার নিয়ন্ত্রণে একটি নীতিমালা করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ জন্য সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের নিয়ে একটি স্বাধীন কমিটি গঠন করতে বলা হয়েছে।
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কোন দেশে কী নিয়ম
হাসিনা ইস্যুতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ভারত: রাশেদ খাঁন
আওয়ামী দণ্ডপ্রাপ্ত অপরাধীদের বৈঠকের সুযোগ দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ভারত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খাঁন। 
হাসিনা ইস্যুতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ভারত: রাশেদ খাঁন
‘ভারত আওয়ামী দণ্ডপ্রাপ্ত অপরাধীদের বৈঠকের সুযোগ দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে’
আওয়ামী লীগের দণ্ডপ্রাপ্ত অপরাধীদের বৈঠকের সুযোগ দিয়ে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
‘ভারত আওয়ামী দণ্ডপ্রাপ্ত অপরাধীদের বৈঠকের সুযোগ দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে’
আরও পড়ুন
এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে ‘জিপিএ-৫’ পেলেন ১৬০০ শিক্ষার্থী
এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল আজ
সোমবার এইচএসসির পুনর্নিরীক্ষার ফল, অপেক্ষায় ২ লাখ ৯১ হাজার শিক্ষার্থী