images

রাজধানী

রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়েছিলেন সাগর, অতঃপর...

বুধবার, ২২ জুলাই ২০২৬ , ১০:০৩ এএম

রাজধানীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে হাজারীবাগের ভাগলপুর লেনের ৪৮/১/ই বাসার সামনে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর পৌনে ৬টার দিকে তিনি মারা যান।

নিহত সাগর হোসেন বুলেট (২৮) হাজারীবাগের ভাগলপুর লেনের মৃত শাহাদত হোসেনের ছেলে। তিনি বেকার ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) এবিএম তৌহিদ গণমাধ্যমকে বলেন, রাতে জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পাই ভাগলপুর লেনের রাস্তায় এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোরে তিনি মারা যান। তার মাথায় একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

আরও পড়ুন
bnp

রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

তিনি আরও বলেন, কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশের একাধিক টিম কাজ করছে। 

এসআই বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

আরটিভি/আইএম