ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৫:১৬ এএম
মো. পলাশ : ছবি সংগৃহীত

রাজধানীর সবুজবাগে পূর্ব শত্রুতার জের ধরে বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তার দুই হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টার দিকে রাজারবাগ বাজার পানির পাম্প-সংলগ্ন এলাকায় এই হামলা চালানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির নাম মো. পলাশ (৩৪)। তিনি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি মাদারটেকের সবুজবাগ এলাকায় থাকতেন এবং পেশায় প্রাইভেটকারের চালক ছিলেন।

আরও পড়ুন

পলাশকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী হিরা জানান, পলাশ সবুজবাগ ৫ নম্বর ইউনিট বিএনপির কর্মী। রাতে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় রয়েল, সবুজ, নাঈমসহ ১০ থেকে ১২ জন তার ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে তার দুই হাতের কবজি বিচ্ছিন্ন করে নিয়ে যায়। সেই সঙ্গে বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মো. হীরার অভিযোগ, কয়েক দিন আগে সবুজবাগ এলাকার একটি গ্যারেজ থেকে রিকশা চুরি করেন সবুজ। পলাশ সেই রিকশা উদ্ধার করতে গেলে সবুজের সঙ্গে তর্কবিতর্ক হয়। ওই ঘটনার জেরে তার ওপর হামলা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শ্রমিক বিক্ষোভে ৬৮১ কারখানায় উৎপাদন ব্যাহত
পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের প্রভাব পড়েছে দেশের শিল্পাঞ্চলগুলোতে।
শ্রমিক বিক্ষোভে ৬৮১ কারখানায় উৎপাদন ব্যাহত
তাহসিফের মৃত্যুর ঘটনায় সামনে এলো নতুন তথ্য
বিমান বাহিনীর চাকরিচ্যুত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে।
তাহসিফের মৃত্যুর ঘটনায় সামনে এলো নতুন তথ্য
ইতিহাসে আজকের এই দিনে
মঙ্গলবার (৩ নভেম্বর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশন ও সোবহানবাগে ককটেল বিস্ফোরণ
রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশন ও সোবহানবাগে পৃথক দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) রাতে সংঘটিত এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশন ও সোবহানবাগে ককটেল বিস্ফোরণ
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
মঙ্গলবার (৩ নভেম্বর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
আরও পড়ুন
নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
মুন্সীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
পারিবারিক বিরোধে নারীকে কুপিয়ে হত্যা