images

রাজধানী

বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী যুবকের

রোববার, ২৬ জুলাই ২০২৬ , ০৩:০৮ পিএম

রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। 

শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে শেওড়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সবুজ রহমান (৩৩) নীলফামারীর ডিমলা উপজেলার নটাবাড়ির মশিউর রহমানের ছেলে। তিনি রাজধানীর শ্যামলী এলাকায় থাকতেন ও রাইড শেয়ারিং করতেন।

সবুজের চাচাতো ভাই আজিজুল ইসলাম জানান, রাতে মগবাজার যাওয়ার পথে হিমাচল পরিবহনের একটি বাস সবুজের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন
Web-Image6

পিকআপে ৭০ কেজি গাঁজা নিয়ে যাচ্ছিলেন রমজান, অতঃপর...

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

আরটিভি/আইএম