পিকআপে ৭০ কেজি গাঁজা নিয়ে যাচ্ছিলেন রমজান, অতঃপর...

আরটিভি নিউজ

রোববার, ২৬ জুলাই ২০২৬ , ০৯:১৩ এএম


পিকআপে ৭০ কেজি গাঁজা নিয়ে যাচ্ছিলেন রমজান, অতঃপর...
গ্রেপ্তার মো. রমজান চৌধুরী। ছবি: সংগৃহীত

রাজধানীতে অভিযান চালিয়ে পিকআপভর্তি ৭০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকালে যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী গণমাধ্যমকে বলেন, শনিবার সকাল ৬টা ৪০ মিনিটে ডিবি (গোয়েন্দা) পুলিশের মতিঝিল বিভাগের একটি দল যাত্রাবাড়ী থানার ধোলাইপাড় মোড়ের উত্তর-পশ্চিম পাশে টুঙ্গীপাড়া এক্সপ্রেসের সামনে অভিযান পরিচালনা করে মো. রমজান চৌধুরী (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন

এ সময় তার হেফাজত থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি নীল রঙের পিকআপ গাড়িও জব্দ করা হয়।

নিয়াজ মেহেদী আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission