images

রাজধানী / মিডিয়া

বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক কিসমত খন্দকার আর নেই

বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ০৯:৩৬ পিএম

বীর মুক্তিযোদ্ধা ও অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক খন্দকার মোহাম্মদ আবুল হাসনাত (কিসমত খন্দকার) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টায় রাজধানীর আফতাবনগরে বোনের বাসায় তিনি মারা যান।

কিসমত খন্দকারের ভাতিজা রিসাত জানান, গত কয়েকদিন ধরে তিনি পেটের সমস্যায় ভুগছিলেন। সকালে ডাক্তার দেখিয়েছেন। বিকেলে রিপোর্ট দেখে আবারও ডাক্তার দেখানোর কথা ছিল।

আরও পড়ুন
29

টেলিভিশন সাংবাদিকদের পৃথক বেতন কাঠামোর দাবিতে ডিআরইউতে মতবিনিময়

বাসা থেকে কিসমত খন্দকারকে কাকরাইলে আঞ্জুমান মফিদুলে নেওয়া হবে। এরপর টাঙ্গাইলের মির্জাপুরে নিজ বাড়িতে নেওয়া হবে বলে জানানো হয় পরিবার সূত্রে।

আরটিভি/এসএস