ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

টেলিভিশন সাংবাদিকদের পৃথক বেতন কাঠামোর দাবিতে ডিআরইউতে মতবিনিময়

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৯:৪৯ পিএম
ছবি: আরটিভি

সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, নিবন্ধন ব্যবস্থা চালু, টেলিভিশন সাংবাদিকদের জন্য পৃথক বেতন কাঠামো বাস্তবায়ন, অপসাংবাদিকতা প্রতিরোধ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর সাংবাদিকতা বিকাশে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের অ্যাসাইনমেন্ট এডিটর ও চিফ রিপোর্টাররা।

শনিবার (২৫ জুলাই) দুপুরে ঢাকার সেগুনবাগিচায় ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের অ্যাসাইনমেন্ট এডিটর ও চিফ রিপোর্টারদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব দাবি ও প্রস্তাব উঠে আসে।

সভায় সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

একই সঙ্গে সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে (ডিআরইউ) আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের তাগিদ দেন তারা।

সভাপতির বক্তব্যে আবু সালেহ আকন বলেন, মূলধারার সাংবাদিকতা বর্তমানে কঠিন সময় পার করছে। সাংবাদিক পরিচয়ের অপব্যবহার এবং ভূঁইফোড় সাংবাদিকতার বিস্তার প্রকৃত সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এ পরিস্থিতি মোকাবিলায় একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য সাংবাদিক নিবন্ধন ব্যবস্থা প্রয়োজন। একই সঙ্গে গণমাধ্যম প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা যাচাই করে লাইসেন্স প্রদান এবং সাংবাদিকদের নিয়মিত বেতন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আরও পড়ুন

ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, সাংবাদিকদের ঈদের ছুটি পাঁচ দিনে উন্নীত করতে ডিআরইউ সফল হয়েছে। এখন সাপ্তাহিক দুই দিনের ছুটির দাবিতে কাজ চলছে। পাশাপাশি, প্রবেশ পর্যায়ে সাংবাদিকদের ন্যূনতম ৩৫ হাজার টাকা বেতন নির্ধারণ এবং সংগঠনকে আরও শক্তিশালী ও স্বাবলম্বী করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

সাংগঠনিক সম্পাদক এম এম জসিম অপসাংবাদিকতা ও ভূঁইফোড় সাংবাদিকতা প্রতিরোধে সরকার, সাংবাদিক সংগঠন ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে জাতীয় পর্যায়ে একটি সম্মেলনের আয়োজনের প্রস্তাব দেন।

মুক্ত আলোচনায় চ্যানেল আইয়ের অ্যাসাইনমেন্ট এডিটর আরেফিন ফয়সাল আধুনিক ও সময়োপযোগী প্রশিক্ষণ আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

এনটিভির চিফ রিপোর্টার সফিক শাহীন নিবন্ধনের পাশাপাশি পেশাগত নৈতিকতা নিশ্চিত করার ওপর জোর দেন।

আরটিভির অ্যাসাইনমেন্ট এডিটর মাইদুর রহমান রুবেল অনলাইন গণমাধ্যমের অনিয়ন্ত্রিত বিস্তার ও ভুয়া সাংবাদিকতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

মাছরাঙা টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর মহসিন আশরাফ ডিআরইউর পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের ভিডিও ফুটেজ সরবরাহের প্রস্তাব দেন।

বৈশাখী টেলিভিশনের চিফ রিপোর্টার গোলাম মোর্শেদ বিষয়ভিত্তিক ও মেধাভিত্তিক কর্মশালা নিয়মিত আয়োজনের আহ্বান জানান।

ডিবিসি নিউজের অ্যাসাইনমেন্ট এডিটর আদিত্য আরাফাত টেলিভিশন সাংবাদিকদের জন্য দ্রুত ওয়েজ বোর্ড গঠনের দাবি জানান।

বাংলাদেশ টেলিভিশনের চিফ রিপোর্টার এনামুল হক সাংবাদিকদের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

একাত্তর টেলিভিশনের চিফ রিপোর্টার মোজাহিরুল হক রুমেন ডিআরইউর পক্ষ থেকে ভিডিও ফুটেজ সরবরাহ, 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানের সংখ্যা বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক প্রশিক্ষণ বাড়ানোর প্রস্তাব দেন।

এশিয়ান টিভির চিফ রিপোর্টার রফিকুল ইসলাম মানিক সাংবাদিকদের চাকরির নিরাপত্তা নিশ্চিত এবং অপসাংবাদিকতা প্রতিরোধে ডিআরইউর আরও সক্রিয় ভূমিকা কামনা করেন।

এটিএন নিউজের চিফ রিপোর্টার আরিফ হোসেন সদস্যপদ প্রদানে নিরপেক্ষতা এবং টেলিভিশন সাংবাদিকদের জন্য পৃথক বেতন কাঠামো নিশ্চিত করার দাবি জানান।

মাই টিভির চিফ রিপোর্টার মাহবুব সৈকত ভূঁইফোড় সাংবাদিকতা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।

নিউজ টুয়েন্টিফোরের চিফ রিপোর্টার দিপন দেওয়ান মোবাইল সাংবাদিকতা (মোজো) পরিচালনাকারীদের জন্য নীতিমালা প্রণয়নের দাবি জানান।

দেশ টিভির চিফ রিপোর্টার ফররুখ বাবু ডিআরইউর স্বচ্ছ নির্বাচনী ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

জিটিভির চিফ রিপোর্টার ইসমাইল হোসেন জুয়েল বিভিন্ন অনুষ্ঠানের ভিডিও ফুটেজ টেলিভিশন চ্যানেলগুলোতে সরবরাহের ব্যবস্থা চালুর প্রস্তাব দেন।

এছাড়া স্টার নিউজের মনিরুল ইসলাম ও আসিফ জাহাঙ্গীর, এসএ টিভির মো. নুর উদ্দিন খান, গ্রীণ টেলিভিশনের সাইফুল শাহিন, নাগরিক টিভির রাশিদুল কাদিরসহ অন্য বক্তারা প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ, কল্যাণ তহবিল শক্তিশালীকরণ, আধুনিক প্রযুক্তি ও এআইভিত্তিক সাংবাদিকতা বিকাশ এবং সদস্যদের পেশাগত সুবিধা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সভায় ডিআরইউর সহ-সভাপতি মেহ্দী আজাদ মাসুম, যুগ্ম সম্পাদক মো. জাফর ইকবাল, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া, কল্যাণ সম্পাদক রফিক মৃধা এবং কার্যনির্বাহী সদস্য মো. আকতার হোসেন, মাহফুজ সাদি, আল-আমিন আজাদ, সুমন চৌধুরী ও আব্দুল আলীমসহ ডিআরইউর নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইতিহাসে আজকের এই দিনে
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
সোমবার (২১ সেপ্টেম্বর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
ঘটনাবহুল এ বিশ্বে প্রতিদিন ঘটে নানান ঘটনা। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্মের পাশাপাশি মৃত্যুও হয় অনেকের। রোজকার এসব ঘটনার মধ্যে বিশেষ কিছু ঘটনা স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে। কিছু উঠে যায় ইতিহাসের পাতায়। রোববার (২০ সেপ্টেম্বর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা। ঘটনাবলি ১১৮৭ - মুসলমান সেনারা খ্রিস্টানদের বিরুদ্ধে ক্রুসেডের অংশ হিসেবে সেনাপতি সালাদিনের নেতৃত্বে জেরুজালেম অবরোধ শুরু করেন, যা ২ অক্টোবর তাদের দখলে আসে। ১৬২০ - তুরস্কের কাছে যুদ্ধে পরাজিত হয় পোল্যান্ড। ১৮৩১ - বাষ্পচালিত প্রথম বাস নির্মাণ করা হয়। ১৮৩৩ - চার্লস ডারউইন ঘোড়ায় চড়ে বুয়েনস আইরেস যাত্রা করেন। ১৮৩৯ - নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে হার্লেম পর্যন্ত রেলপথ খুলে দেওয়া হয়। ১৮৫৪ - অবিভক্ত বাংলায় প্রথম ডাকটিকিট বিক্রি শুরু হয়। ডাকটিকিটের চিত্রশিল্পী ছিলেন নুমারউদ্দিন। ১৮৫৭ - বিদ্রোহী সিপাহিদের হাত থেকে ব্রিটিশ সেনারা দিল্লি পুনর্দখল করে নেয়। ১৮৬৩ - জার্মান ভাষাতাত্ত্বিক, আইনজ্ঞ ও পুরাণবেত্তা ইয়াকপ গ্রিম মৃত্যুবরণ করেন। ১৮৭০ - ইতালির সেনাবাহিনী ফ্রান্সের কাছ থেকে রোম শহর দখল করে। ১৮৭৮ - দ্য হিন্দু ইংরেজি ভাষার সংবাদপত্র জি এস আয়ারের সম্পাদনায় প্রথম ভারতের চেন্নাই শহরে প্রকাশিত হয়। ১৯৪৬ - প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব তথা কান চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়। ১৯৬৪ - আফগানিস্তানের জাতীয় সংসদ নতুন সংবিধান অনুমোদন করে। ১৮৬৭ - হাঙ্গেরীকে অষ্ট্রিয়ার সঙ্গে একিভূত করে বৃহৎ অষ্ট্রিয়ান সাম্রাজ্য গঠন করা হয়। ১৯৭০ - সোভিয়েত রকেট লুনা-১৬ চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে। ১৯৭৩ - নারী টেনিস খেলোয়াড় বিলি জিন কিং লন টেনিস খেলার লিঙ্গের যুদ্ধ নামক মুখোমুখি ম্যাচে পুরুষ টেনিস খেলোয়াড় ববি রিগস্‌কে পরাজিত করেন। ১৯৯২ - আহসান মঞ্জিল জাদুঘর সাধারণ দর্শকদের জন্য খুলে দেওয়া হয়। ১৯৯৯ - বিল ক্লিনটন ৯ দিনের রাষ্ট্রীয় সফরে চীনে আসেন। ২০০০ - চেক প্রজাতন্ত্রে সফল নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০০১ - রাজধানী ঢাকায় রিকশার বিকল্প হিসেবে পরীক্ষামূলকভাবে ‘সিটি সার্কুলার সার্ভিস’ চালু। ২০০৫ - যুক্তরাষ্ট্র ও কিউবায় হ্যারিকেন রিটার তাণ্ডব। জন্ম ১৪৮৬ - ইংল্যান্ডের রাজা সপ্তম হেনরির পুত্র আর্থার। ১৮৩৩ - এর্নেস্তো তেওদরো মোনেতা, ইতালীয় সাংবাদিক, জাতীয়তাবাদী, বিপ্লবী সৈনিক ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইতালীয় মানব-হিতৈষী। ১৯৪৩ - সানি আবাচা, নাইজেরিয়ার সাবেক রাষ্ট্রপতি। ১৯৪৮ - মহেশ ভাট, ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার। ১৯৫২ - শেখর বসু, প্রখ্যাত ভারতীয় বাঙালি পরমাণু বিজ্ঞানী। ১৯৫৭ - বলিউডের ‘মন কি আওয়াজ প্রতীজ্ঞা’ খ্যাত ভারতীয় অভিনেতা অনুপম শ্যাম। মৃত্যু ১২৪৬ - কিয়েভের শাসক মিখাইল। ১৮৬৩ - ইয়াকপ গ্রিম, জার্মান ভাষাতাত্ত্বিক, আইনজ্ঞ ও পুরাণবেত্তা। ১৮৬৯ - গিরিশচন্দ্র ঘোষ, অবিভক্ত বাংলার ইংরেজি শিক্ষার প্রথম যুগের খ্যাতনামা সাংবাদিক। ১৯৩৩ - অ্যানি বেসান্ত, ব্রিটিশ সমাজতান্ত্রিক, ব্রহ্মজ্ঞানী, নারী অধিকার আন্দোলনকারী, লেখক, বাগ্মী, আইরিশ ও ভারতীয় স্বায়ত্ত শাসনের সমর্থক। ১৯৭১ - নোবেলজয়ী গ্রিক কবি জর্জ সেফেরিস। ১৯৭৫ - নোবেলজয়ী ফরাসি সাহিত্যিক স্যঁ জন পেরস। ১৯৮৬ - প্রবোধচন্দ্র সেন, বাঙালি ঐতিহাসিক, ছন্দবিশারদ ও রবীন্দ্রবিশেষজ্ঞ। ১৯৯৬ - পল এর্ডশ, একজন অতিপ্রজ হাঙ্গেরীয় গণিতবিদ। ২০১১ - আফগানিস্তানের প্রেসিডেন্ট বুরহানউদ্দিন রব্বানীর মৃত্যু হয়। আরটিভি/আইএম
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
শনিবার (১৯ সেপ্টেম্বর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
আরও পড়ুন
পরিবেশ সাংবাদিকতায় ‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড’ পেলেন জিটিভির বার্তা সম্পাদক মাহমুদ সোহেল
ডিআরইউ সদস্যদের জন্য মার্কিন ভিসা সেবায় বিশেষ ছাড়
ভোটকেন্দ্রে মোবাইল বহনে নিষেধাজ্ঞার বিষয়ে ডিআরইউর বিবৃতি