images

রাজধানী

খিলগাঁওয়ে মারধরের শিকার ব্যবসায়ীর মৃত্যু

শনিবার, ০১ আগস্ট ২০২৬ , ০৭:১৬ পিএম

রাজধানীর খিলগাঁওয়ে মারধরের শিকার কামরুজ্জামান খান দিপু (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। 

গত ২৯ জুলাই সন্ধ্যার দিকে তাকে মারধর করে খিলগাঁও রেলগেটে ফেলে রাখা হয়। গতকাল শুক্রবার মারা যান তিনি।

পুলিশ জানিয়েছে, আজ শনিবার বিকেলে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তিনি পানি সাপ্লাইয়ের ব্যবসায়ী ছিলেন।

আরও পড়ুন
Web-Image

মিরপুর ও ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু, চরম আতঙ্ক

খিলগাঁও থানার এসআই সুমন মিয়া বলেন, ২৯ জুলাই সন্ধ্যা ৭টার দিকে অজ্ঞাত ১০/১২ জন লোক দিপুকে মারধর করে গুরুতর আহত অবস্থায় খিলগাঁও রেলগেটে ফেলে রেখে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে ওই রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসক জরুরিভিত্তিতে আইসিইউতে ভর্তির পরামর্শ দিলেও ঢামেকে আইসিইউ সিট খালি ছিল না। টাকার অভাবে বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি না করতে পেরে পরিবারের লোকজন তাকে বাসায় নিয়ে যায়। 

পরবর্তীতে শুক্রবার রাত ৮টার দিকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরটিভি/এসআর