images

রাজধানী

গভীর রাতে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের

রোববার, ০২ আগস্ট ২০২৬ , ১০:০৫ এএম

রাজধানীতে রাস্তা পার হওয়ার সময় কাভার্ডভ্যানের ধাক্কায়  মৃত্যু হয়েছে।

শনিবার (১ আগস্ট) আনুমানিক রাত পৌনে ১টার দিকে যাত্রাবাড়ীর শনির আখড়া ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সোলেমান (৪৩) মুন্সীগঞ্জ সদর থানার নয়াগাঁও পূর্বপাড়া এলাকার আব্দুল মজিদ দেওয়ানের ছেলে ও পেশায় একজন এক স্টিল আলমারি মিস্ত্রি ছিলেন। 

নিহতের শ্যালক লিটন জানান, প্রতিদিনের মতো কাজ শেষে রাতে বাসায় ফিরছিলেন সোলেমান। রাতে শনির আখড়া ফুটওভার ব্রিজের নিচ দিয়ে হেঁটে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তার বুকের বাম পাশে গুরুতর আঘাত লাগে। 

আরও পড়ুন
LITcopy

খিলগাঁওয়ে মারধরের শিকার ব্যবসায়ীর মৃত্যু

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে রাত ১টা ৫০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একইসঙ্গে কাভার্ডভ্যানটি জব্দ করে যাত্রাবাড়ী থানা হেফাজতে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। 

আরটিভি/আইএম