ঢাকা রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

খিলগাঁওয়ে মারধরের শিকার ব্যবসায়ীর মৃত্যু

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০৭:১৬ পিএম
খিলগাঁও থানা। ছবি: সংগৃহীত

রাজধানীর খিলগাঁওয়ে মারধরের শিকার কামরুজ্জামান খান দিপু (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

গত ২৯ জুলাই সন্ধ্যার দিকে তাকে মারধর করে খিলগাঁও রেলগেটে ফেলে রাখা হয়। গতকাল শুক্রবার মারা যান তিনি।

পুলিশ জানিয়েছে, আজ শনিবার বিকেলে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তিনি পানি সাপ্লাইয়ের ব্যবসায়ী ছিলেন।

আরও পড়ুন

খিলগাঁও থানার এসআই সুমন মিয়া বলেন, ২৯ জুলাই সন্ধ্যা ৭টার দিকে অজ্ঞাত ১০/১২ জন লোক দিপুকে মারধর করে গুরুতর আহত অবস্থায় খিলগাঁও রেলগেটে ফেলে রেখে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে ওই রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসক জরুরিভিত্তিতে আইসিইউতে ভর্তির পরামর্শ দিলেও ঢামেকে আইসিইউ সিট খালি ছিল না। টাকার অভাবে বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি না করতে পেরে পরিবারের লোকজন তাকে বাসায় নিয়ে যায়।

পরবর্তীতে শুক্রবার রাত ৮টার দিকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কল্যাণপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল
ঢাকার কল্যাণপুরে মশাল মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে মিরপুর রোডের দারুস সালাম এলাকা থেকে শুরু হয়ে শেরেবাংলা নগর থানা এলাকায় এসে শেষ হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের অর্ধশতাধিক সদস্য মশাল হাতে মিছিলে অংশ নিয়েছেন। জানা গেছে, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সদস্যসচিব ও সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের নির্দেশনায় মিছিলটি বের করা হয়। বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের সেকেন্ড ইন কমান্ড (টুআইসি) মো. ফজলুল হক জানান, সন্ধ্যার দিকে দারুসসালাম থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মশাল মিছিল শুরু হয়। পরে মিছিলটি সেটি শেরেবাংলা নগর থানা এলাকায় এসে শেষ হয়। তবে, দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন তার এলাকায় মিছিলের বিষয়টি অস্বীকার করেছেন। আরটিভি/টিআর
কল্যাণপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল
সায়েন্সল্যাবে ককটেল বিস্ফোরণ
ঢাকার নিউমার্কেট থানার সায়েন্সল্যাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো আহত হওয়ার খবর পাওয়া যায়নি। শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব। তিনি জানান, রাত ১২টা ১০ মিনিটের দিকে মোটরসাইকেলে এসে একদল দুর্বৃত্ত হঠাৎ সায়েন্সল্যাব এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি আরও জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ আহত হননি। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ তৎপর রয়েছে এবং জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের অভিযান চালানো হচ্ছে। আরটিভি/টিআর
সায়েন্সল্যাবে ককটেল বিস্ফোরণ
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
রোববার (১ নভেম্বর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
রোববার (১ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
ঢাকায় সাবেক সেনা কর্মকর্তা হাফিজ গ্রেপ্তার
রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রম ও পিলখানা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকায় সাবেক সেনা কর্মকর্তা হাফিজ গ্রেপ্তার
আরও পড়ুন
মন কাড়ছে টাটকা-নতুন শীতের সবজি, হাত দেওয়া বারণ!
রাজধানীতে গাড়িচাপায় শ্রমিকের মৃত্যু, সেই কিশোরের জামিন মঞ্জুর
তাহসিফকের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলো পরিবার
রাজধানীর ঘুণ্টিঘরে মাদকের আড্ডার অবৈধ স্থাপনা উচ্ছেদ